প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

উত্তরাখণ্ডের প্রতিষ্ঠা দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 09 NOV 2026 10:06AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৯ নভেম্বর, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

শ্রী মোদী এক্স-এ একটি পোস্টে লিখেছেন :

“উত্তরাখণ্ড প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকল রাজ্যবাসীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা।

আমাদের এই দেবভূমি আধ্যাত্মিক চেতনা ও অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ। মনোরম পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য, পবিত্র নদ-নদী এবং পূণ্য চারধামের পাশাপাশি এই রাজ্য তার গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্যের জন্যও বিশেষ পরিচিতি পেয়েছে।

রাজ্যের পরিশ্রমী, প্রতিভাবান ও প্রগতিশীল মানুষের সক্রিয় অংশগ্রহণে উত্তরাখণ্ড আজ প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছচ্ছে। আমার বিশ্বাস, প্রকৃতি ও সংস্কৃতিপ্রেমী এই রাজ্য উন্নয়নের পথে নিরন্তর দ্রুতগতিতে এগিয়ে চলবে।

এই বিশেষ উপলক্ষ, সকল রাজ্যবাসীর জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক।”

https://x.com/narendramodi/status/2119618544048775526?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2119618544048775526%7Ctwgr%5E48fb6e5a3caf589b5e023126d0719625b89d712b%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2334234reg%3D48lang%3D1

 

 

SC/AB/DM....


(রিলিজ আইডি: 2334319) ভিজিটরের কাউন্টার : 4