প্রকাশিত:
07 NOV 2026 6:50PM by PIB Kolkata
দিল্লি,০৭ নভেম্বর ২০২৬
ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু দীপাবলির প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছাবার্তায় রাষ্ট্রপতি বলেছেন,
“দীপাবলির পবিত্র উৎসব উপলক্ষে আমি দেশ ও বিদেশের সকল ভারতবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই।
রাবণের বিরুদ্ধে বিজয় অর্জনের পর ভগবান শ্রীরামের অযোধ্যায় প্রত্যাবর্তনকে কেন্দ্র করেই এই আনন্দোৎসবের সূচনা হয়েছিল। ভগবান শ্রীরাম আলোকোজ্জ্বল প্রদীপের অপরূপ সারি প্রত্যক্ষ করেছিলেন। দীপাবলির সাংস্কৃতিক ও আধ্যাত্মিক তাৎপর্য নিহিত রয়েছে এই ঐতিহ্যের মধ্যেই। এই উৎসব রামরাজ্যের শুভ সূচনারও প্রতীক।
দীপাবলি উৎসব নেতিবাচক প্রবণতার ওপর সদ্গুণের বিজয়ের বার্তা বহন করে। এটি দুঃখ-কষ্টের অবসান এবং আনন্দময় ও সমৃদ্ধ জীবনের সূচনাকেও চিহ্নিত করে। এই উপলক্ষে মানুষ শুভ সূচনা ও কল্যাণ কামনায় ভগবান গণেশের এবং সমৃদ্ধি কামনায় মা মহালক্ষ্মীর পূজা করেন। সকলের সুখ-সমৃদ্ধি কামনায় প্রার্থনা করা হয়।
আমি আমাদের দেশের প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করি। আমরা যেন পরিবেশ সংরক্ষণ করি, সম্প্রীতির সঙ্গে জীবনযাপন করি এবং ভারতীয় মূল্যবোধে অনুপ্রাণিত আমাদের দেশপ্রেমিক যুবসমাজ যেন বিকশিত ভারত গঠনে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অবদান রাখে।”
SC...