প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

সাবমেরিন- বিধ্বংসী অগভীর জলের রণতরী ‘আমিনি’-র হস্তান্তর

প্রকাশিত: 06 NOV 2026 9:14AM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৬ নভেম্বর, ২০২৬

 

 ‘অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট’ বা অগভীর জলে সাবমেরিন-বিধ্বংসী যুদ্ধজাহাজ শ্রেণির অন্তর্ভুক্ত ‘অ্যামিনি’, গতকাল ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এর নকশা ও নির্মাণ করেছে কলকাতার ‘গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ।

ওয়াটারজেট চালিত এই জাহাজগুলি ভারতীয় নৌবাহিনীর অন্যতম বৃহত্তম যুদ্ধজাহাজ। এগুলো অত্যাধুনিক হালকা টর্পেডো, দেশীয় রকেট লঞ্চার এবং সোনার ব্যবস্থায় সজ্জিত, যা জলের নিচের যেকোনো বিপদ শনাক্ত ও তার মোকাবিলা করতে সক্ষম। এই জাহাজটি নৌবাহিনীর সাবমেরিন-বিরোধী সক্ষমতা, উপকূল এলাকার নজরদারি এবং মাইন স্থাপনের ক্ষমতাকে আরও জোরদার করবে।

লাক্ষাদ্বীপ কেন্দ্রশাসিত অঞ্চলের ‘অ্যামিনি দ্বীপ’-এর নামানুসারে এই জাহাজটির নামকরণ করা হয়েছে। এটি মূলত প্রাক্তন ‘আইএনএস অ্যামিনি’-র একটি নতুন সংস্করণ; ‘পেত্যা ৩’ শ্রেণির সেই সাবমেরিন-বিরোধী করভেটটি ২০০২ সালে পরিষেবা থেকে অবসর নিয়েছিল। এর মাধ্যমে নৌবাহিনীর ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ নামগুলিকে টিকিয়ে রাখার ধারাটি অব্যাহত রইল।

‘অ্যামিনি’-র এই হস্তান্তর ভারতীয় নৌবাহিনীর দেশীয় জাহাজ নির্মাণের প্রচেষ্টায় আরও একটি মাইলফলক, যা সরকারের ‘আত্মনির্ভর ভারত’-এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ৮০ শতাংশেরও বেশি দেশীয় উপাদান দিয়ে তৈরি এই জাহাজটি ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থার ক্রমবর্ধমান শক্তি এবং আমদানির ওপর নির্ভরশীলতা হ্রাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

 


MH/SD/SKD


(রিলিজ আইডি: 2333658) ভিজিটরের কাউন্টার : 14
এই রিলিজটি পড়তে পারেন: Marathi , English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Tamil