প্রকাশিত:
27 OCT 2026 2:31PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ অক্টোবর, ২০২৬
কৃষি গবেষণা ও শিক্ষণ দপ্তরের (ডিএআরই) আওতাধীন বিহারের মোতিহারির আইসিএআর-মহাত্মা গান্ধী ইন্টিগ্রেটেড ফার্মিং রিসার্চ ইনস্টিটিউট (আইসিএআর-এমজিআইএফআরআই) বিহারের পূর্ব চম্পারন জেলার মেহেসি ব্লকের কোঠিয়া হরিরাম গ্রামে আজ খেত বাঁচাও অভিযান, ২০২৬-এর আওতায় বিশেষ কৃষক সচেতনতা কর্মসূচির আয়োজন করে। সেখানে জোর দেওয়া হয়েছে সারের সুষম ব্যবহার, মাটির উর্বরতা, ফসলের বৈচিত্র্য এবং পরিবেশ-বান্ধব আম ও লিচু চাষের ওপর। এতে যোগ দেন কৃষিক্ষেত্রের ২৯ জন প্রতিনিধি।
অনুষ্ঠানে আইসিএআর-এমজিআইএফআরআই-এর বিজ্ঞানী ডঃ অমল কুমার যাদব মাটির প্রকৃতি অনুযায়ী সারের ব্যবহারের ওপর বিশেষ জোর দেন। এর পাশাপাশি, মাটির অঞ্চল-ভিত্তিক বিভিন্ন সূচকের কথা মনে রেখে চাষাবাদের কথা বলেছেন তিনি।
এছাড়াও, ফসলের অবশিষ্টাংশের প্রক্রিয়াকরণ, খামারে সার উৎপাদন ইত্যাদি বিষয়েও কৃষকদের সম্যকভাবে অবহিত করা হয়েছে। বিশেষভাবে জোর দেওয়া হয়েছে জৈবচাষের ওপরে। বাগিচা চাষের ক্ষেত্রে বৈচিত্র্যকরণের গুরুত্ব সম্পর্কেও বার্তা দেওয়া হয়েছে এই কর্মসূচিতে। কৃষকরাও তাঁদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
SC/AC/DM