প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এশিয়ান প্যারা গেমসে স্বর্ণপদক জয় এবং নতুন বিশ্ব রেকর্ড গড়ার জন্য সন্দীপ কুমারকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: 23 OCT 2026 7:27PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ অক্টোবর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সন্দীপ কুমারকে তাঁর অসাধারণ অভিষেকের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি পুরুষদের ৪০০ মিটার টি৬৪ ইভেন্টে নতুন বিশ্ব রেকর্ড গড়ে স্বর্ণপদক জয় করেছেন। এই সাফল্যটি আরও বিশেষ হয়ে উঠেছে কারণ এটি এশিয়ান প্যারা গেমসে ভারতের ১০০তম পদক।

 

শ্রী মোদী বলেছেন, তাঁর এই অসাধারণ ক্রীড়ানৈপুণ্য দেশের জন্য একটি গর্বের মাইলফলক। তিনি আশা প্রকাশ করেন যে, সন্দীপ ভবিষ্যতেও ভারতের জন্য এমন গৌরব বয়ে আনবেন।

 

এক্স-এ এক পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে:

 

"ভারতীয় প্যারা অ্যাথলেটিক্সের জন্য এক স্বর্ণালী মুহূর্ত! পুরুষদের ৪০০ মিটার টি৬৪ ইভেন্টে নতুন বিশ্ব রেকর্ড গড়ে স্বর্ণপদক জয় করায় সন্দীপ কুমারকে অভিনন্দন। অভিষেকের মঞ্চে এই অসাধারণ ক্রীড়ানৈপুণ্য অবিস্মরণীয় হয়ে থাকবে; আর এটি আরও বিশেষ হয়ে উঠেছে, কারণ এটি ছিল এশিয়ান প্যারা গেমসে ভারতের ১০০তম পদক। তিনি ভবিষ্যতেও দেশের জন্য এমন গৌরব বয়ে আনুন - এই কামনা করি: প্রধানমন্ত্রী @narendramodi" 

https://x.com/PMOIndia/status/2113629615101268031?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2113629615101268031%7Ctwgr%5Eb7c413057b12512cbcfc0fc89fc60a8bad04c561%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2327592reg%3D3lang%3D1

 

 

 

MH /SB/AS


(রিলিজ আইডি: 2327984) ভিজিটরের কাউন্টার : 6