প্রকাশিত:
23 OCT 2026 10:31PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৩ অক্টোবর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এশিয়ান প্যারা গেমসে মহিলাদের লং জাম্প টি৪৭ ইভেন্টে রৌপ্য পদক জয় করার জন্য নিমীশা চাকুঙ্গালপারামবিল সুরেশকে অভিনন্দন জানিয়েছেন।
শ্রী মোদী বলেন, তাঁর নিষ্ঠা ও কঠোর পরিশ্রম ভারতীয় প্যারা অ্যাথলেটিক্সের জন্য আরও একটি গর্বের মুহূর্ত নিয়ে এসেছে। তিনি আশা প্রকাশ করেন যে, নিমীশা ভবিষ্যতেও উজ্জ্বল সাফল্য অর্জন করে যাবেন এবং ভবিষ্যতের প্রতিযোগিতার জন্য তাঁকে অনেক শুভকামনা জানান।
এক্স-এ একটি পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে:
"এশিয়ান প্যারা গেমসে মহিলাদের লং জাম্প টি৪৭ ইভেন্টে রৌপ্য পদক জয় করার জন্য নিমীশা চাকুঙ্গালপারামবিল সুরেশকে অভিনন্দন! তাঁর নিষ্ঠা ও কঠোর পরিশ্রম ভারতীয় প্যারা অ্যাথলেটিক্সের জন্য আরও একটি গর্বের মুহূর্ত বয়ে এনেছে। তিনি যেন এভাবেই উজ্জ্বল সাফল্য অর্জন করে যান। ভবিষ্যতের প্রতিযোগিতার জন্য তাঁকে অনেক অনেক শুভকামনা: প্রধানমন্ত্রী @narendramodi"
https://x.com/PMOIndia/status/2113673035706425406?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2113673035706425406%7Ctwgr%5E4ac64a7f0b95c6b65c967db14963f4395cd31de6%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2327741reg%3D3lang%3D1
MH/SB/AS