প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এশিয়ান প্যারা-গেমসে ব্রোঞ্জ পদক প্রাপ্তিতে সুহাস এল যথিরাজকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: 22 OCT 2026 6:07PM by PIB Kolkata

নতুন দিল্লি  ২২ অক্টোবর ২০২৬, 

 

২০২৬ এর এশিয়ান প্যারা-গেমসে ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলস এসএল-৪ ইভেন্টে ব্রোঞ্জ পদক পাওয়ায় সুহাস এল. যথিরাজকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন। 

শ্রী মোদী বলেন, খেলাধুলার প্রতি তাঁর ধারাবাহিকতা, অধ্যবসায় ও গভীর অনুরাগ সত্যিই প্রশংসনীয়। এই সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও তিনি সাফল্যের ধারা অব্যাহত রাখবেন এবং অন্যদের অনুপ্রাণিত করবেন। 

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় জানানো হয়েছে :
 
“সুহাস এল. যথিরাজ আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ধারাবাহিকভাবে নিজের কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন!

২০২৬ সালের এশিয়ান প্যারা-গেমসে ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলস এসএল-৪ ইভেন্টে তিনি ব্রোঞ্জ পদক পেয়েছেন। 

খেলাধুলার প্রতি তাঁর ধারাবাহিকতা, অধ্যবসায় ও গভীর অনুরাগ সত্যিই প্রশংসনীয়।

এই সাফল্যের জন্য সুহাসকে জানাই আন্তরিক অভিনন্দন। ভবিষ্যতেও তাঁর সাফল্যের ধারা অব্যাহত থাকুক এবং অন্যদের তিনি অনুপ্রাণিত  করুন, সেই কামনা করি :  প্রধানমন্ত্রী @narendramodi" 

https://x.com/PMOIndia/status/2113244417494814748?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2113244417494814748%7Ctwgr%5Ec52af6d346c9b2be8c1cad78a550a7697c8946a3%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2326737reg%3D3lang%3D1 

 

 

SC/CB/DM


(রিলিজ আইডি: 2327288) ভিজিটরের কাউন্টার : 6