প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এশিয়ান প্যারা গেমসে রৌপ্য পদক জয়ের জন্য মহম্মদ বাসিল এম-কে অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 21 OCT 2026 7:37PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ অক্টোবর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহম্মদ বাসিল এম-কে অভিনন্দন জানিয়েছেন।

তিনি এশিয়ান প্যারা গেমস ২০২৬-এর পুরুষদের ১০০ মিটার টি৪৭ ইভেন্টে অসাধারণ টাইমিংয়ের মাধ্যমে রৌপ্য পদক জয় করে নিজের কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

শ্রী মোদী বলেন যে, হিটে গেমস রেকর্ড ভাঙা এবং ফাইনালে নিজের আগের পারফরম্যান্সকে আরও উন্নত করা – এটি তাঁর প্রতিভা ও দৃঢ় সংকল্পের এক চমৎকার নিদর্শন।

এক্স হ্যান্ডলে এক পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে:

"মহম্মদ বাসিল এম ২০২৬ এশিয়ান প্যারা গেমসে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছেন। তিনি পুরুষদের ১০০ মিটার টি৪৭ ইভেন্টে চমৎকার টাইমিংয়ের মাধ্যমে রৌপ্য পদক জয় করেছেন। হিটে গেমস রেকর্ড গড়ার পর ফাইনালে তিনি নিজের সেই রেকর্ডকেই আরও উন্নত করেছেন। এটি তাঁর প্রতিভা ও দৃঢ় সংকল্পের এক চমৎকার নিদর্শন। এই স্মরণীয় পারফরম্যান্সের জন্য বাসিলকে অভিনন্দন জানাই: প্রধানমন্ত্রী

@narendramodi".

https://x.com/PMOIndia/status/2112907467449638955?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2112907467449638955%7Ctwgr%5E24f071d0bbee5fc191208a94b9b1f0a6ea1896dc%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2326140reg%3D48lang%3D2

 

SC/MP/SB


(রিলিজ আইডি: 2326531) ভিজিটরের কাউন্টার : 2