পোস্ট করার দিনক্ষণ:
18 OCT 2026 10:47PM by PIB Agartala
নতুন দিল্লি, ১৮ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু দুর্গাপূজা উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, “ দুর্গাপূজার এই শুভক্ষণে, দেশ- বিদেশের প্রত্যেক ভারতীয়কে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
দুর্গাপূজার মহোৎসব ভারতের সমৃদ্ধ আধ্যাত্মিক চেতনার প্রতিফলন ঘটায়। দেবী দুর্গার মহিষাসুর বধ অনুপ্রেরণাদায়ক আদর্শ হিসেবে কাজ করে, যা অশুভ শক্তিকে পরাজিত করে পবিত্র শক্তির জয়লাভের প্রতীক। কল্যাণময়ী দেবী দুর্গা শুভবুদ্ধি প্রদানকারী হিসেবে পূজিতা হন। দুর্গাপূজা ভারতীয় জনগণের সম্মিলিত চেতনাকে ঐক্যবদ্ধ করে। এই পূজাকে কেন্দ্র করে আয়োজিত উৎসবসমূহ আমাদের সংস্কৃতি, সভ্যতা, শিল্পকলা এবং জীবনযাত্রার সুন্দর দিকগুলিকে তুলে ধরে।
নারীশক্তিকে সম্মান জানানোর আমাদের প্রাচীন ঐতিহ্য দুর্গাপূজার মাধ্যমে প্রতিফলিত হয়। আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করার আদর্শকে অনুসরণ করার মাধ্যমেই আমরা দেবী দুর্গার প্রতি আমাদের প্রকৃত ভক্তি প্রদর্শন করতে পারি।
দেবী দুর্গার আশীর্বাদে প্রত্যেক দেশবাসীর জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকুক এবং আমাদের দেশ যেন উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যেতে থাকে, আমি সেই প্রার্থনাই করি। “
*****
PS/AL