PIB Backgrounder
azadi ka amrit mahotsav

খাদি ও গ্রামীণ শিল্প: ঐতিহ্য থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান

পোস্ট করার দিনক্ষণ: 13 OCT 2026 11:12AM by PIB Agartala
 

১৩ অক্টোবর, ২০২৬

 

গ্রামীণ অর্থনীতিতে চরকা একসময় জাতীয়তাবাদের বার্তা বহন করত। বর্তমানে, গ্রামীণ উদ্যোগের একটি ক্রমবর্ধমান পরিকাঠামোয় এই চেতনা নতুন রূপ লাভ করছে। মধু, ভেষজ পণ্য, বস্ত্র এবং অন্যান্য গ্রামীণ শিল্প ঐতিহ্যবাহী নৈপুন্যতার প্রয়োজনে নতুন সম্ভাবনা সৃষ্টি করছে। 'ভোকাল ফর লোকাল' এবং 'আত্মনির্ভর ভারত'-এর দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে ঐতিহ্যবাহী দক্ষতা এবং স্থানীয় সম্পদগুলি অর্থায়ন, প্রযুক্তি এবং প্রশিক্ষণের মাধ্যমে নতুন বাজার খুঁজে পাচ্ছে। স্থানীয় উদ্যোগ এবং ভোক্তাদের মধ্যে এই ক্রমবর্ধমান সংযোগ 'খাদি মহোৎসবে'র মাধ্যমেও প্রতিফলিত হয়।

খাদি ও গ্রামীণ শিল্প কমিশন (KVIC)

এই রূপান্তরের কেন্দ্রবিন্দুতে রয়েছে খাদি ও গ্রামীণ শিল্প কমিশন (KVIC)। এটি ১৯৫৬ সালের আইন অনুসারে প্রতিষ্ঠিত একটি বিধিবদ্ধ সংস্থা, যেটি গ্রামীণ শিল্পের পরিকল্পনা, প্রচার এবং সহায়তার দায়িত্ব পালন করে। ২০২৫-২৬ অর্থবর্ষে খাদি ও গ্রামীণ শিল্প পণ্যের বিক্রি রেকর্ড ১.৮৭ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। ২০১৩-১৪ সালের তুলনায় উৎপাদন ৩৮০% বৃদ্ধি পেয়ে ১,২৫,২৯৬ কোটি টাকায় দাঁড়িয়েছে এবং এই ক্ষেত্রে কর্মসংস্থান ৫৬% বৃদ্ধি পেয়ে ২.০৪ কোটিতে পৌঁছেছে। কারিগরদের পারিশ্রমিক ২০১৩-১৪ সালের প্রতি গুচ্ছ ৪ টাকা থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে প্রায় ১৫ টাকা হয়েছে। অর্থাৎ, প্রায় ২৭৫% বৃদ্ধি।

গ্রামীণ ব্যবসা এবং কারিগরদের বিকাশ

কারিগর এবং গ্রামীণ শিল্পকে সহায়তা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে:

* *প্রশিক্ষণ কর্মসূচি:* KVIC-র ৩৫টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে খাদ্য পণ্য, মৌমাছি পালন, আগরবাতি এবং অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ২০২৫-২৬ অর্থবর্ষে ৭৯,৬৮২ জন প্রশিক্ষণ প্রার্থী প্রশিক্ষণ নিয়েছেন, যার মধ্যে প্রায় ৫৯% মহিলা।

* *কর্মসংস্থান সৃষ্টি:* ২০০৮ সালের মার্চ মাস থেকে প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম (PMEGP)-র মাধ্যমে প্রায় ৯৭.৯৫ লক্ষ মানুষের কর্মসংস্থান সম্ভব হয়েছে।

* *গ্রামোদয় বিকাশ যোজনা:* এই প্রকল্পের আওতায় আধুনিক যন্ত্রপাতি ও টুলকিট বিতরণ করা হয়, যা কারিগরদের উৎপাদন ক্ষমতায় ইতিবাচক প্রভাব ফেলে।

* *খাদি বিকাশ যোজনা ও কর্মক্ষেত্র:* পরিবর্তিত বাজারের চাহিদার সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং পণ্যের মান উন্নত করতে এই যোজনা সহায়তা করে। এ ছাড়া, কারিগরদের জন্য উন্নত কর্মক্ষেত্র নিশ্চিত করতে 'ওয়ার্কশেড স্কিম-ও' চালু রয়েছে।

গ্রামীণ উদ্যোগ থেকে বৃহত্তর বাজার

প্রযুক্তি, প্রশিক্ষণ এবং বাজার সংযোগের মাধ্যমে গ্রামীণ শিল্পের নৈপুন্য নতুন নতুন ব্যবসায় রূপান্তরিত হচ্ছে। পাঞ্জাবের শ্রী এস.পি. সিংহ KVIC-এর সহায়তায় মধু এবং কুকিজের ব্যবসা শুরু করে আজ ৩৬টি দেশে পণ্য রপ্তানি করছেন। অন্যদিকে, শ্রী বি. সুন্দররাজ সুগন্ধি উদ্ভিদ দিয়ে আগরবাতি ও ভেষজ পণ্য তৈরি করে তার উৎপাদন ক্ষমতা প্রসারিত করেছেন। হিমাচল প্রদেশের শ্রী সাহিল চৌধুরী KMEGP-র সহায়তায় মনো-কার্টন প্রস্তুতকারক ইউনিট প্রতিষ্ঠা করে স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধিতে অবদান রাখছেন।

নতুন বাজারের পথ

গ্রাহকদের কাছে পৌঁছানোর জন্য KVIC ডিজিটাল এবং বিক্রয় কেন্দ্র, উভয় মাধ্যমই তাদের পরিকাঠামো প্রসারিত করেছে। অনলাইন 'খাদি ইন্ডিয়া' স্টোর এবং দেশজুড়ে অগনিত বিক্রয় কেন্দ্র ঐতিহ্যবাহী পণ্যগুলিকে সমসাময়িক ক্রেতাদের সঙ্গে যুক্ত করছে। এ ছাড়া, নিউজিল্যান্ড ফ্যাশন উইক ২০২৬ এবং ল্যাকমে ফ্যাশন উইক ২০২৫-এর মতো আন্তর্জাতিক মঞ্চে খাদির ঐতিহ্যবাহী কারুশিল্প আধুনিক ডিজাইনের সঙ্গে উপস্থাপিত হয়েছে।

ঐতিহ্য থেকে সুযোগ

খাদি ও গ্রামীণ শিল্পের বৃদ্ধি, বর্ধিত উৎপাদন ও কর্মসংস্থান এবং নতুন গ্রামীণ ব্যবসার মাধ্যমে প্রতিফলিত হয়। ঐতিহ্যবাহী দক্ষতার সঙ্গে প্রযুক্তি ও বিপণনের সংযোগ গ্রামীণ ভারতের ক্ষেত্রে উদ্যোগ গড়ে তোলার যজ্ঞে নতুন দিগন্ত উন্মোচন করে চলেছে।

তথ্যবিবরণী:

Ministry of Micro, Small and Medium Enterprise

https://www.msme.gov.in/static/uploads/2026/05/1bfda06b460e72543530b40817573495.pdf?_gl=1*ijpb14*_ga*ODgwMjkyOTQyLjE3ODI2NTg1OTM.*_ga_4858QHF08F*czE3ODI5NzE5MzUkbzIkZzEkdDE3ODI5NzIzNzgkajUzJGwwJGgw

https://www.kvic.gov.in/kvicres/aboutkvic.php

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265369&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307332&reg=3&lang=1

https://x.com/kvicindia/

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2224092&reg=3&lang=1

Others

https://www.coek.in/events

https://innovateindia.mygov.in/khadi-mahotsav/

https://www.facebook.com/kvicindia/posts/from-a-young-entrepreneur-in-himachal-pradesh-to-a-thriving-business-ownersahil-/1519536520217135/

https://www.youtube.com/watch?v=QzwX93saslI

Click here for pdf file.

*****

PS/AL


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2322876) ভিজিটরদের কাউন্টার : 3
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: Urdu , Tamil , English , हिन्दी , Bengali , Gujarati