প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

চেন্নাইয়ে ১৩ হাজার কোটি টাকারও বেশি একাধিক প্রকল্পের উদ্বোধন, জাতির উদ্দেশে উৎসর্গ এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

পোস্ট করার দিনক্ষণ: 11 OCT 2026 5:56PM by PIB Agartala

নয়াদিল্লি, ১১ অক্টোবর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তামিলনাডুর চেন্নাইয়ে আজ ১৩ হাজার কোটি টাকারও বেশি একাধিক প্রকল্পের উদ্বোধন, জাতির উদ্দেশে উৎসর্গ এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আজকের দিনের ঐতিহাসিক গুরুত্বের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ১৩ হাজার কোটি টাকার একাধিক প্রকল্প রাজ্যের পরিকাঠামোগত উন্নয়ন এবং যাত্রীদের দৈনন্দিন জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য বিধানের পাশাপাশি শিল্প ও বাণিজ্যের প্রসার ঘটাবে।
প্রধানমন্ত্রী বলেন, আজকের দিনটি আধ্যাত্মিক পবিত্রতার দিন। কারণ, পবিত্র নবরাত্রী উৎসবের সূচনা হয়েছে। অনুষ্ঠান-স্থলে আসার আগে জলকন্ঠেশ্বরের মন্দিরে তিনি যে প্রার্থনা করেছেন, সেকথাও জানান। তামিলনাডু শিব ও শক্তির পবিত্র ভূমি এবং দেশের এক পবিত্র তীর্থস্থান বলে জানান প্রধানমন্ত্রী। ভারতরত্ন জয়প্রকাশ নারায়ণ এবং ভারতরত্ন নানাজী দেশমুখের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী তাঁদের অমূল্য অবদানের কথা স্মরণ করেন। সেইসঙ্গে তিনি জানান যে, মাদ্রাজ আইআইটি ব্রেন রিসার্চ সেন্টার তিনি পরিদর্শন করেছেন এবং জনস্বাস্থ্যের যুগান্তকারী কাজকর্ম সেখানে হচ্ছে। চেন্নাই মেট্রোর নতুন সম্প্রসারিত অংশের জাতির উদ্দেশে উৎসর্গ করে প্রধানমন্ত্রী বলেন, চেন্নাই মেট্রোর এই সম্প্রসারণ যাত্রীদের দৈনন্দিন যাত্রার স্বাচ্ছন্দ্য বিধান করবে।
আধ্যাত্মবাদের সঙ্গে আধুনিক উন্নয়নের তুলনা করে প্রধানমন্ত্রী বলেন যে, প্রাচীন মন্দির এবং আধুনিক মেট্রো সমসাময়িক ভারতের ভাবমূর্তিকে তুলে ধরছে। ২৫ বছর ধরে সরকারপ্রধান হিসেবে দায়িত্বভার পালনের অভিজ্ঞতার উপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন যে, তাঁর জীবনের সিকি শতাব্দী এই দায়িত্বভার পালনে ন্যস্ত থেকে মানুষের গণতান্ত্রিক শক্তি এবং সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রতিও অবিচল বিশ্বাস গড়ে উঠেছে। প্রধানমন্ত্রী বলেন যে, রাজ্যের উন্নয়নের মধ্য দিয়েই দেশের উন্নয়ন সম্ভব। তিনি বলেন প্রধানমন্ত্রী হওয়ার পর, সমস্ত রাজ্যের আকাঙ্ক্ষা পূরণে তিনি যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তামিলনাডুর তাৎকালীন মুখ্যমন্ত্রী করুণানিধি ও জয়ললিতার সঙ্গে তাঁর যেমন ফলপ্রসূ আলোচনা হয়েছে, ঠিক তেমনই প্রধানমন্ত্রী হয়েও ও পান্নিরসেলভম, এডাপ্পাদি কে,পালানিস্বামী এবং এম কে স্ট্যালিনের মতো নেতাদের সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি বলেন, তামিলনাডু সরকারের পরিবর্তন হলেও সব সরকারের সঙ্গে, এমনকি বর্তমান মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের সঙ্গেও নৈকট্য বজায় রেখে তিনি কাজ করছেন। তামিলনাডুর নগরোন্নয়নে সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী বলেন, নগর বিকাশকে কেবল একটি চ্যালেঞ্জ হিসেবে না দেখে বরং তা যে বিপুল সম্ভাবনার পথ গড়ে দেয়, সেই হিসেবেই দেখা দরকার। পরিবহণ ব্যবস্থা উন্নত হলে মানুষের জীবনধারনের স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পায়। শ্রী মোদী বলেন, ২০১৪ সালে দেশে মাত্র ২৫০ কিলোমিটার মেট্রো পথ ছিল, তা আজ সম্প্রসারিত হয়ে ১ হাজার ১০০ কিলোমিটারে দাঁড়িয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, রাজ্যের ক্ষমতায়ন ঘটলেই তাতে রাষ্ট্রের ক্ষমতায়ন ঘটে। এই কারণেই কেন্দ্রীয় সরকার তামিলনাডু’তে নির্মাণ শিল্পের প্রসার ঘটাচ্ছে। রাজ্যে ক্ষুদ্র শিল্পের এক বিরাট ক্ষেত্র রয়েছে, যার সঙ্গে জড়িয়ে রয়েছে বিপুল কর্মশক্তি। তিনি মেক ইন ইন্ডিয়া এবং ভোকাল ফর লোকাল – এর উপর আলোকপাত করে বলেন, এর মধ্য দিয়ে আঞ্চলিক ক্ষেত্রে সুস্থায়ী বিকাশ ঘটবে। দেশের শিল্প নীতির সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল প্রস্তুতকারী দেশ। বৈদ্যুতিন ক্ষেত্রের রপ্তানী ২০১৪ সালের পর থেকে প্রায় ১১ গুণ বৃদ্ধি পেয়েছে। দেশের প্রতিরক্ষা রপ্তানী ৫০ গুণ বেড়েছে এবং সেইসঙ্গে ইঞ্জিনিয়ারিং দ্রব্যের রপ্তানী দেশে এক নতুন রেকর্ড স্থাপন করেছে।
যুবশক্তির ক্ষমতায়নে শিল্পের প্রসারের গুরুত্বের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নির্মাণ ক্ষেত্রের বিপুল প্রসার লক্ষ লক্ষ যুবক-যুবতীর প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের পথ গড়ে দিচ্ছে। উন্নতমানের লুব্রিকেন্ট বেস তেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এতে একদিকে যেমন নতুন কর্মসংস্থান গড়ে উঠবে, সেইসঙ্গে দেশের আমদানীও হ্রাস পাবে। প্রধানমন্ত্রী বলেন, শক্তিশালী নির্মাণ ক্ষেত্রের জন্য দরকার উন্নতমানের রাস্তা। কাঁচামাল পরিবহণের জন্য দরকার সড়ক, রেলপথ ও বন্দর। তিনি বলেন, নির্মাণ প্রকল্প গড়ে উঠলে তাতে একদিকে যেমন ইঞ্জিনিয়ার ও কারিগরদের প্রত্যক্ষ কর্মসংস্থান হয়। সেই শিল্পকে ঘিরে সহায়ক নানা শিল্প, যেমন – সিমেন্ট, ইস্পাত, যন্ত্রাংশ তৈরির কারখানা গড়ে ওঠে। ফলে, রেল ও সড়কপথ শিল্পোন্নয়নের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি জানান।
শ্রী মোদী বলেন, দেশের বন্দর পরিকাঠামোর প্রসার ঘটানো হচ্ছে। এক্ষেত্রে তামিলনাডু নির্নায়ক ভূমিকা পালন করছে। থুতুকুড়ি ভিওসি বন্দর’কে আন্তর্জাতিক মানের বন্দর হিসেবে গড়ে তোলা হচ্ছে। এতে জাহাজ চলাচলের প্রসার ঘটবে।
নীল অর্থনীতির উপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, পিএম মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে এবং অন্যান্য প্রকল্পে তামিলনাডু’তে কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এতে মৎস্য বন্দরগুলির পরিকাঠামো উন্নয়ন এবং সেইসঙ্গে কোল্ডচেন ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। চেন্নাই মৎস্য বন্দরকে আধুনিকীকরণের জন্য নানা উদ্যোগের উপর আলোকপাত করেন প্রধানমন্ত্রী। রাজ্যে সী উইড পার্ক গড়ে তোলা হচ্ছে। কিষাণ ক্রেডিট কার্ড মৎস্যজীবীদের কাছে সহজলভ্য করে তোলায় তাঁরা লাভবান হচ্ছেন।
দেশের সমুদ্র নীতি ফলপ্রসূ হচ্ছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মৎস্য উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। সেইসঙ্গে, সী ফুড রপ্তানী এ পর্যন্ত সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। এরফলে, মৎস্যজীবী পরিবারগুলি এবং উপকূলবর্তী এলাকায় বসবাসকারী পরিবারগুলি উপকৃত হচ্ছেন।
ভবিষ্যতের জন্য উন্নয়নের এক অভিন্ন দৃষ্টিভঙ্গীর উপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, তামিলনাডু যাতে বিকাশের পথে ক্রমশ এগিয়ে যেতে পারে, সেক্ষেত্রে যাবতীয় সহায়তা দিতে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তামিলনাডুর সর্বাত্মক উন্নয়নের মধ্য দিয়েই উন্নত ভারতের পথ প্রশস্ত হতে পারে। নতুন যাবতীয় প্রকল্পের সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী।
https://x.com/narendramodi/status/2109212860337578493?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2109212860337578493%7Ctwgr%5E007fa839dcb18cc273e348838c3f0f05e1dfd7e8%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2321985reg%3D48lang%3D2
https://x.com/PMOIndia/status/2109214438310228023?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2109214438310228023%7Ctwgr%5E007fa839dcb18cc273e348838c3f0f05e1dfd7e8%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2321985reg%3D48lang%3D2
https://x.com/PMOIndia/status/2109214837146624187?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2109214837146624187%7Ctwgr%5E007fa839dcb18cc273e348838c3f0f05e1dfd7e8%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2321985reg%3D48lang%3D2
https://x.com/PMOIndia/status/2109216565652844587?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2109216565652844587%7Ctwgr%5E007fa839dcb18cc273e348838c3f0f05e1dfd7e8%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2321985reg%3D48lang%3D2
https://x.com/PMOIndia/status/2109218811044069793?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2109218811044069793%7Ctwgr%5E007fa839dcb18cc273e348838c3f0f05e1dfd7e8%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2321985reg%3D48lang%3D2

*****

PS/AL


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2322273) ভিজিটরদের কাউন্টার : 3
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Gujarati , Odia , Tamil , Kannada , Malayalam