অর্থ মন্ত্রক
azadi ka amrit mahotsav

ডিআরআই বিদেশি ৫.৮ কিলোগ্রাম সোনা একটি গাড়ির গোপন বাক্স থেকে আটক করেছে, বাজার মূল্য ৯ কোটি টাকা

পোস্ট করার দিনক্ষণ: 11 OCT 2026 10:46PM by PIB Agartala

নয়াদিল্লি, ১১ অক্টোবর, ২০২৬

 

সংগঠিত সোনা চোরাচালানের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই) গোপন সূত্রে খবর পেয়ে একটি গাড়ি থেকে ৫.৮ কিলোগ্রাম বিদেশি সোনা আটক করেছে। এর বাজার মূল্য ৯ কোটি টাকা। কলকাতা থেকে হায়দ্রাবাদগামী একটি গাড়িকে বিশাখাপত্তনমে ডিআরআই পথরোধ করে এবং গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতরে একটি গোপন বাক্স থেকে এই সোনা আটক করা হয়। ৮ – ৯ অক্টোবর এই ঘটনাটি ঘটে। ডিআরআই – এর আধিকারিকরা জাতীয় মহাসড়ক ধরে গাড়িটিকে অনুসরণ করে। এরপর, গাড়িটি থামিয়ে চিরুণী তল্লাশি করে দেখা যায়, সামনের সিটে বসে থাকা গাড়ির যাত্রীদের পায়ের তলায় বিশেষভাবে তৈরি একটি গোপন বাক্সে ৫৮৩২.৯০ গ্রাম ২৪ ক্যারেটের বিদেশি সোনা পাওয়া যায়। গাড়ির যাত্রীরা স্বীকার করেছে যে, ভারত – বাংলাদেশ সীমান্ত দিয়ে এই সোনা চোরা পথে আনা হয় এবং সেটিকে হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়ির সকলকে গ্রেপ্তার করা হয়েছে। অতি সম্প্রতি ১৮ – ১৯ সেপ্টেম্বর ডিআরআই অনুরূপ তল্লাশি চালিয়ে দিল্লির কাছে পালোয়াল টোল প্লাজায় একটি গাড়ি থেকে ১৫ কিলোগ্রাম বিদেশি সোনা আটক করেছিল। এর বাজার মূল্য ২৩ কোটি টাকারও বেশি। প্রাথমিক তদন্তে দেখা যায় যে, ঐ সোনা মায়ানমার থেকে নিয়ে আসা হয়েছে।
সোনার চোরাচালানে উন্নতমানের ব্যবস্থা চোরাচালানকারীরা গ্রহণ করছে। গাড়ির মধ্যেই বিশেষভাবে নির্মিত গোপন বাক্সে এই জাতীয় সোনা চোরাচালান করা হচ্ছে। দেশের অর্থনীতি এবং রাজস্ব সুরক্ষার স্বার্থে ডিআরআই এই জাতীয় চোরাচালান বন্ধে যাবতীয় প্রতিরোধমূলক ব্যবস্থা হাতে নিয়েছে।

*****

PS/AL


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2322264) ভিজিটরদের কাউন্টার : 2
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , हिन्दी , Bengali , Telugu