PIB Backgrounder
azadi ka amrit mahotsav

ডালে আত্মনির্ভরতার পথে ভারত

পোস্ট করার দিনক্ষণ: 11 OCT 2026 12:33PM by PIB Agartala
 

১১ অক্টোবর, ২০২৬

 

ভারত বিশ্বের বৃহত্তম ডাল উৎপাদক দেশ। ডালে ২০-২৫% প্রোটিন থাকে, যা গমের চেয়ে দ্বিগুণ এবং চালের চেয়ে প্রায় তিনগুণ। ডাল ভারতের কৃষিজ রপ্তানি এবং দৈনন্দিন খাদ্যাভ্যাসে পুষ্টি সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গুরুত্ব উপলব্ধি করে কেন্দ্রীয় সরকার ২০২৫-এর ১১ অক্টোবর 'মিশন ফর আত্মনির্ভরতা ইন পালসেস' চালু করে এবং ২০২৫-২৬ থেকে ২০৩০-৩১ মেয়াদে ১১,৪৪০ কোটি টাকা বরাদ্দ করে। এই মিশনের মূল লক্ষ্য, ডাল উৎপাদনে স্বাবলম্বিতা অর্জন, আমদানির ওপর নির্ভরতা কমানো এবং মূল্য শৃঙ্খলের ষাহায্যে কৃষকদের আয় বৃদ্ধি করা।

সুনির্দিষ্ট লক্ষ্য

মিশনের অধীনে ২০৩০-৩১ সালের মধ্যে ডাল উৎপাদন ৩৫০ লক্ষ টনে নিয়ে যাওয়া এবং প্রতি হেক্টরে ফলন ১,১৩০ কেজিতে উন্নীত করার লক্ষ্য রাখা হয়েছে। মূল কৌশলগুলি হল:

* অড়হর, বিউলি এবং মসুর ডালের উৎপাদনে বিশেষ জোর।
ম* জলবায়ু-সহনশীল বীজের সম্প্রসারণ ও মানোন্নয়ন।
* ছয় বছরে বিনামূল্যে ৮৭.৫ লক্ষ বীজ কিট এবং ১২৬ লক্ষ কুইন্টাল সার্টিফাইড বীজ বণ্টন।
* চাষের জমি ৩৫ লক্ষ হেক্টর বাড়িয়ে ২০৩০-৩১ সালের মধ্যে মোট ৩১০ লক্ষ হেক্টরে পৌঁছানো।
* ৪৯৮টি জেলায় ক্লাস্টার-ভিত্তিক নিবিড় উৎপাদন পদ্ধতি।
* ১,০০০টি প্রক্রিয়াকরণ কেন্দ্র (ডাল মিল) স্থাপন।
* এনসিসিএফ (NCCF) এবং নাফেড (NAFED)-এর মাধ্যমে নথিভুক্ত কৃষকদের থেকে অড়হর, বিউলি ও মসুরের সুনিশ্চিত ক্রয়।

ভারতের অবস্থান

২০২৫-২৬ অর্থবর্ষে দেশে ডাল উৎপাদন, চাষের ক্ষেত্র এবং ফলন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে:

* মোট ডাল উৎপাদন ২০২৪-২৫ সালের ২৫৬.৮৩ লক্ষ টন থেকে বেড়ে ২০২৫-২৬ সালে ২৭৪.০৯ লক্ষ টন হয়েছে।
* ডাল চাষের জমি ২০২৪-২৫ সালের ২৭৭.২০ লক্ষ হেক্টর থেকে বেড়ে ২৮৬.৪৬ লক্ষ হেক্টরে উন্নীত হয়েছে।
* প্রধান ডাল উৎপাদনকারী রাজ্যগুলি হলো মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, ঝাড়খণ্ড, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ।
* গড় ফলন ২০২৪-২৫ সালের প্রতি হেক্টরে ৯২৬ কেজি থেকে বেড়ে ৯৫৭ কেজি হয়েছে।
* ডাল আমদানি ৩১.৫২% হ্রাস পেয়ে ৩১,৭৯৩.৫৯ কোটি টাকায় নেমেছে এবং রপ্তানি ১৩.৪০% বৃদ্ধি পেয়ে ৯৬৯.৫৩ মিলিয়ন ডলারে (১০.০১ লক্ষ টন) পৌঁছেছে।

এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি ও সুনিশ্চিত ক্রয়

সরকার সর্বনিম্ন সহায়ক মূল্য (MSP) ক্রমাগত বাড়িয়ে ডাল চাষিদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করছে:

* বিউলি ডালের এমএসপি ২০২৪-২৫ সালের ৭,৪০০ টাকা থেকে বাড়িয়ে ২০২৬-২৭ অর্থবর্ষে ৮,২০০ টাকা (১০.৮১% বৃদ্ধি) করা হয়েছে।
* অড়হর ডালের এমএসপি ২০২৪-২৫ সালের ৭,৫৫০ টাকা থেকে বাড়িয়ে ৮,৪৫০ টাকা (১১.৯২% বৃদ্ধি) করা হয়েছে।
* মসুর ডালের এমএসপি ২০২৪-২৫ সালের ৬,৭০০ টাকা থেকে বাড়িয়ে ৭,০০০ টাকা (৪.৪৮% বৃদ্ধি) করা হয়েছে।

এনসিসিএফ এবং নাফেডকে চার বছরের জন্য অড়হর, মসুর ও বিউলির ১০০% শস্য ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এবছর ১৭ জুন পর্যন্ত এনসিসিএফ নয়টি রাজ্যে ১০.৫৫ লক্ষ টন ডাল সংগ্রহ করে ৪.৬৯ লক্ষ কৃষককে সরাসরি ৭,০৪৭ কোটি টাকা এমএসপি প্রদান করেছে। ২০২৫-২৬ থেকে ২০২৬-২৭ সালের মধ্যে মোট ডাল সংগ্রহ বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে।

প্রাথমিক সাফল্য

পরিকাঠামো উন্নয়ন ও কৃষক সহায়তায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে:

* পরিকল্পিত ১,০০০টি ডাল মিলের মধ্যে প্রথম ধাপে ৫২৮টি বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চালু করা হচ্ছে।
* পিএম কিষাণ সম্পদ যোজনার (PMKSY) আওতায় ২৩টি ডাল প্রক্রিয়াকরণ কেন্দ্রের মধ্যে ১৮টি প্রকল্প ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
* ধান কাটার পর অনাবাদী জমিতে ডাল চাষ বাড়াতে ২০২৫-২৬ রবি মরসুমে ৯.২৫ লক্ষ কিট বিতরণ করা হয়েছে।

ডিজিটাল মনিটরিং

স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করতে আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে:

* ত্রি-স্তর বিশিষ্ট স্টিয়ারিং কমিটি জাতীয়, রাজ্য ও জেলা স্তরে পরিকল্পনা তদারকি করে।
* *কৃষি ম্যাপার (Krishi Mapper):* জিও-ফেন্সিং ও জমির অবস্থান ট্র্যাকিংয়ের মাধ্যমে ফলন পর্যবেক্ষণ করে।
* *সাথী (SATHI) পোর্টাল:* বীজ উৎপাদন থেকে শুরু করে শংসাপত্র প্রদান ও বিক্রি পর্যন্ত পুরো জীবনচক্র পর্যবেক্ষণ করে।
* *এগ্রিস্ট্যাক ও ডিজিটাল ক্রপ সার্ভে:* মৃত্তিকা স্বাস্থ্য কার্ডের সমন্বয়ে সুনির্দিষ্ট পুষ্টি ও ফলনের পূর্বাভাস দেয়।
* ই-সমৃদ্ধি ও বিস্তার প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি পেমেন্ট এবং বাজার মূল্যের স্থিতি নিশ্চিত করা হয়।

আজকের বীজ বপন, ভবিষ্যতের সুরক্ষা

মিশনের প্রাথমিক সাফল্য নীতি নির্ধারণ ও বাস্তবায়নের সফল সমন্বয়কে নির্দেশ করে। নিশ্চয়তাযুক্ত মূল্য সহায়তা চাষিদের আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে এবং সাথী ও ই-সমৃদ্ধির মতো পোর্টাল পুরো সরবরাহ শৃঙ্খলে স্বচ্ছতা এনেছে। ২০৩০-৩১ সালের মধ্যে ৩৫০ লক্ষ টন উৎপাদনের লক্ষ্য অর্জনের মাধ্যমে এই মিশন কেবল ডাল ক্ষেত্রের প্রোটিন সুরক্ষা ও বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে না, সামগ্রিক কৃষি ক্ষেত্রেও স্বাবলম্বিতা অর্জনের একটি স্থায়ী মডেল গঠন করবে।

তথ্যবিবরণী:

Ministry of Agriculture & Farmers Welfare

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2177847&reg=48&lang=2

https://www.niti.gov.in/sites/default/files/2025-09/Strategies-and-Pathways-for-Accelerating-Growth-in-Pulses-towards-the-Goal-of-Atmanirbharta.pdf

https://www.ibef.org/news/union-cabinet-approves-mission-for-aatmanirbharta-in-pulses-with-rs-11-440-crore-us-1-24-billion-outlay-to-achieve-self-sufficiency-by-2030-31

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284230&reg=48&lang=1

https://upag.gov.in/dash-reports/progressivecropareasown

https://apeda.gov.in/Pulses

https://pulsesmission.da.gov.in/pulseswebinar.aspx

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2239790&reg=48&lang=2

https://www.pmindia.gov.in/en/news_updates/union-cabinet-approves-mission-for-aatmanirbharta-in-pulses-for-2025-26-to-2030-31/

 

PIB Backgrounders

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=155497&ModuleId=3&reg=48&lang=1

Click here to see PDF

*****

PS/AL


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2322261) ভিজিটরদের কাউন্টার : 3
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Tamil