যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

দেশজুড়ে পার্সেল পরিষেবা সম্প্রসারণে ডাক বিভাগ ও ব্লু ডার্টের চুক্তি

ই-কমার্সের প্রসারে সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্যোগ

শহর, গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে পার্সেল পৌঁছে দিতে কাজে লাগানো হবে ডাক বিভাগের বিস্তৃত নেটওয়ার্ক

প্রকাশিত: 09 OCT 2026 7:07PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৯ অক্টোবর ২০২৬

 

 

দেশজুড়ে পার্সেল পরিষেবা সম্প্রসারণে ডাক বিভাগের সঙ্গে চুক্তি স্বাক্ষর করল ব্লু ডার্ট এক্সপ্রেস লিমিটেড। এই চুক্তির আওতায় ব্লু ডার্ট ডাক বিভাগের ১ লক্ষ ৬৪ হাজারেরও বেশি ডাকঘরের বিস্তৃত নেটওয়ার্ক কাজে লাগিয়ে শহর, আধা-শহর, গ্রাম এবং প্রত্যন্ত ও পরিষেবাবঞ্চিত অঞ্চলে পার্সেল পরিষেবা পৌঁছে দেবে। ৯ অক্টোবর নতুন দিল্লিতে যোগাযোগ মন্ত্রকের অধীন ডাক বিভাগ এবং ব্লু ডার্ট এক্সপ্রেস লিমিটেডের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে ই-কমার্সের প্রসার এবং দেশের সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হবে।

 

চুক্তির মূল বৈশিষ্ট্য

 

এই চুক্তির মাধ্যমে ডাক বিভাগের বিস্তৃত নেটওয়ার্ক ও ব্লু ডার্টের এক্সপ্রেস লজিস্টিক্স পরিষেবার মধ্যে সমন্বয় গড়ে তোলা হবে। এর আওতায় প্রিপেইড পার্সেল এবং পণ্য হাতে পাওয়ার সময় মূল্য পরিশোধের (ক্যাশ অন ডেলিভারি বা সিওডি) পার্সেল পরিষেবা দেওয়া হবে। পাশাপাশি, ওটিপির মাধ্যমে পার্সেল সরবরাহের সত্যতা যাচাই এবং রিয়েল-টাইম ট্র্যাকিংয়ের সুবিধাও থাকবে।

 

প্রযুক্তির সমন্বয়, উন্নত পরিচালন ব্যবস্থা এবং দুই সংস্থার মধ্যে আরও কার্যকর সহযোগিতার মাধ্যমে পার্সেল সরবরাহ দ্রুত ও নির্ভরযোগ্য করে তোলাই এই উদ্যোগের লক্ষ্য। ক্রমবর্ধমান ই-কমার্স ক্ষেত্রের চাহিদা মেটাতেও এই অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। 

 

দুই সংস্থাই উপকৃত হবে

 

এই চুক্তির ফলে ব্লু ডার্টের পরিষেবা আরও বিস্তৃত হবে। বিশেষত, ডাক বিভাগের নেটওয়ার্ক কাজে লাগিয়ে প্রত্যন্ত ও পরিষেবাবঞ্চিত অঞ্চলে পৌঁছনো এবং পার্সেল সরবরাহের গতি বাড়ানোর সুযোগ তৈরি হবে।

 

অন্যদিকে, ব্লু ডার্টের সঙ্গে এই সহযোগিতার ফলে ডাক বিভাগের পার্সেল ব্যবসার পরিমাণ বাড়বে এবং সংগঠিত লজিস্টিক্স ক্ষেত্রের সঙ্গে তার সংযোগ আরও জোরদার হবে। এক্সপ্রেস লজিস্টিক্স পরিষেবায় ব্লু ডার্টের অভিজ্ঞতা থেকেও ডাক বিভাগ উপকৃত হতে পারবে।

 

ডাক বিভাগ ও ব্লু ডার্ট সম্পর্কে

১ লক্ষ ৬৪ হাজারেরও বেশি ডাকঘর নিয়ে ডাক বিভাগ বিশ্বের বৃহত্তম ডাক নেটওয়ার্ক পরিচালনা করে। শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত এই নেটওয়ার্ক দেশের বিভিন্ন প্রান্তে ডাক ও পার্সেল পরিষেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

ব্লু ডার্ট এক্সপ্রেস লিমিটেড একটি এক্সপ্রেস লজিস্টিক্স ও বিতরণ পরিষেবা সংস্থা। এই চুক্তির মাধ্যমে ডাক বিভাগের বিস্তৃত পরিকাঠামো এবং ব্লু ডার্টের লজিস্টিক্স পরিষেবার সমন্বয়ে দেশজুড়ে পার্সেল সরবরাহ ব্যবস্থা আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

SC/PM/AS


(রিলিজ আইডি: 2321651) ভিজিটরের কাউন্টার : 8
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Telugu , Malayalam