প্রধানমন্ত্রীরদপ্তর
সরকারের প্রধান হিসেবে জাতির সেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানানোয় ইথিওপিয়ার ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিকের প্রধানমন্ত্রী আবি আহমেদ আলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ প্রধানমন্ত্রীর
প্রকাশিত:
08 OCT 2026 7:17PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৮ অক্টোবর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, ইথিওপিয়ার ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিকের প্রধানমন্ত্রী আবি আহমেদ আলিকে সরকার প্রধান হিসেবে জাতির সেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প আরও একটি কার্যকালের জন্য দায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রী আবি আহমেদ আলিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
শ্রী মোদী গত ডিসেম্বরে তাঁর ইথিওপিয়া সফর এবং সম্প্রতি নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী আবি আহমেদ আলির সঙ্গে তাঁর বৈঠকের কথা স্মরণ করেন।
শ্রী মোদী এক্স হ্যান্ডলে বলেন:
প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি, আপনার আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আরও একটি কার্যকালের জন্য আপনি দায়িত্ব গ্রহণ করায় আমিও আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
গত ডিসেম্বরে আমার ইথিওপিয়া সফর এবং নয়াদিল্লিতে আমাদের সাম্প্রতিক বৈঠকের কথা আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। ভারত ইথিওপিয়ার সাথে তার কৌশলগত অংশীদারিত্বকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং আমাদের সহযোগিতা ও বন্ধুত্বকে আরও গভীর করার জন্য আমি আপনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি।
@AbiyAhmedAli
https://x.com/narendramodi/status/2108032981222756373?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2108032981222756373%7Ctwgr%5Ef0cdc89f70d5b73ad2995975be1d3a2ee49698f9%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2320940reg%3D48lang%3D2
SC/MP/SB
(রিলিজ আইডি: 2321254)
ভিজিটরের কাউন্টার : 4