প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী তাঁর উষ্ণ শুভেচ্ছার জন্য উপ-রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন

প্রকাশিত: 07 OCT 2026 8:20PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৭ অক্টোবর, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উপ-রাষ্ট্রপতি থিরু সিপি রাধাকৃষ্ণন জি-কে তাঁর উষ্ণ শুভেচ্ছা ও সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের জনগণের আস্থা ও অংশগ্রহণের মাধ্যমে এই সেবাযাত্রা প্রতিটি পদক্ষেপে আরও শক্তিশালী হয়েছে। তিনি বলেন যে, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে উপ-রাষ্ট্রপতির পর্যবেক্ষণগুলি অত্যন্ত উৎসাহব্যঞ্জক।
শ্রী মোদী নিশ্চিত করেছেন যে, তিনি ‘বিকশিত ভারত’-এর সম্মিলিত স্বপ্নকে বাস্তবায়িত করতে আরও বেশি উদ্যমের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এক্স হ্যান্ডলে একটি পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন:
"আপনার উষ্ণ শুভেচ্ছা ও সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ, থিরু সিপি রাধাকৃষ্ণন জি।
ভারতের জনগণের আস্থা ও অংশগ্রহণের মাধ্যমে এই সেবাযাত্রা প্রতিটি পদক্ষেপে আরও শক্তিশালী হয়েছে।
বিকশিত ভারত-এর আমাদের সম্মিলিত স্বপ্নকে বাস্তবায়িত করতে আমি আরও বেশি উদ্যমের  সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। @VPIndia"

https://x.com/narendramodi/status/2107797422231507332?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2107797422231507332%7Ctwgr%5E93298fb38c2c55236bf3f4e4a6424cece98ee9a5%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2320382reg%3D48lang%3D1

 

SC/PM/SB


(রিলিজ আইডি: 2320745) ভিজিটরের কাউন্টার : 5