জাহাজচলাচলমন্ত্রক
azadi ka amrit mahotsav

তৃতীয় সাগরমন্থন বার্তালাপে বিধিভিত্তিক সমুদ্রপথ ব্যবস্থপনার পক্ষে সওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

প্রকাশিত: 07 OCT 2026 7:18PM by PIB Kolkata

 নয়াদিল্লি, ৭ অক্টোবর, ২০২৬

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার তৃতীয় সাগরমন্থন বার্তালাপে সারাবিশ্বের নীতি প্রণেতা, সমুদ্র পথ সংক্রান্ত ক্ষেত্রের শীর্ষ ব্যক্তিত্বদের তৃতীয় সাগরমন্থন বার্তালাপে স্বাগত জানিয়েছেন। প্রতিটি দেশের সমৃদ্ধি নিশ্চিত করতে তিনি মুক্ত ও বিধিভিত্তিক সমুদ্রপথ ব্যবস্থপনার পক্ষে জোরদার সওয়াল করেছেন।   
 
নতুন দিল্লিতে বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক এবং অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে লিখিত বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বের কোনও এক প্রান্তে যা ঘটে থাকে তার প্রভাব পড়ে সুদূরবর্তী অঞ্চলেও। সেজন্যই সহযোগিতাভিত্তিক সমুদ্রপথ ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি, কারণ বিশ্বের অর্থনৈতিক বিকাশ এবং আমাদের বাসগ্রহের ভবিষ্যতের ক্ষেত্রে সমুদ্র পরিসরের তাৎপর্য এখন বহুমাত্রিক। 

ভারতের সুপ্রাচীন সমুদ্র বাণিজ্যের ঐতিহ্য স্মরণ করে প্রধানমন্ত্রী আগামীদিনে বিকশিত ভারত নির্মাণে সাগর পরিসরের গুরুত্বের কথা উল্লেখ করেছেন। সমুদ্র বিজ্ঞান ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান বিনিয়োগের প্রসঙ্গটিও তুলে ধরেছেন তিনি। বিশ্বের নাবিক ও নৌ অভিযাত্রী গোষ্ঠীতে সংখ্যার নিরিখে ভারতীয়দের স্থান এখন দ্বিতীয়- একথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।      

 

SC / AC /AG


(রিলিজ আইডি: 2320677) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu