প্রধানমন্ত্রীরদপ্তর
সরকারপ্রধান হিসেবে জাতির সেবায় ২৫ বছর পূর্ণ করার উপলক্ষ্যে শুভেচ্ছা জানানোর জন্য সার্বিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার ভুচিচের প্রতি প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন
প্রকাশিত:
07 OCT 2026 9:10PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৭ অক্টোবর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সার্বিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার ভুচিচকে তাঁর উষ্ণ শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানিয়েছেন। শ্রী মোদী বলেন যে, ভারত-সার্বিয়া অংশীদারিত্ব জোরদার করার ক্ষেত্রে সার্বিয়ার রাষ্ট্রপতির ব্যক্তিগত অবদানকে তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেন।
শ্রী মোদী এক্স হ্যান্ডলে লিখেছেন:
আপনার উষ্ণ বার্তা ও বন্ধুত্বের জন্য ধন্যবাদ।
ভারত-সার্বিয়া অংশীদারিত্ব জোরদার করার ক্ষেত্রে আপনার ব্যক্তিগত অবদানকে আমি গভীরভাবে মূল্যায়ন করি।
আপনার নেতৃত্বে সার্বিয়া এক অসাধারণ পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। আপনি দৃঢ় সংকল্প ও নিষ্ঠার সঙ্গে সার্বিয়ার সেবা করেছেন।
আমি ভারত-সার্বিয়া অংশীদারিত্বকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা করি।
@avucic
https://x.com/narendramodi/status/2107821926404227169?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2107821926404227169%7Ctwgr%5Ec64c7d0b1a9971c23efae8be5254d0015eb9acc4%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasepage.aspx%3FPRID%3D2320429reg%3D3lang%3D1
SC/PM/SB
(রিলিজ আইডি: 2320640)
ভিজিটরের কাউন্টার : 2