প্রধানমন্ত্রীর দপ্তর
প্রধানমন্ত্রী তাঁর ২৫ বছরের জনজীবনে রূপদানকারী সেবা, উদ্দেশ্য, দৃঢ় বিশ্বাস এবং সাহসের মূল্যবোধ তুলে ধরে একটি নিবন্ধ শেয়ার করেছেন
পোস্ট করার দিনক্ষণ:
07 OCT 2026 12:17PM by PIB Agartala
নতুন দিল্লি ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দাজি (শ্রী কমলেশ প্যাটেল)-এর লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন। নিবন্ধটিতে সেবা, উদ্দেশ্য, দৃঢ় বিশ্বাস এবং সাহসের মতো মৌলিক মূল্যবোধের আলোকে প্রধানমন্ত্রীর ২৫ বছরের জনজীবনকে তুলে ধরা হয়েছে।
শ্রী মোদীর কর্মজীবনের একেবারে প্রথম দিকের নিবেদিত কাজ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে তাঁর নেতৃত্ব পর্যন্ত, তাঁর সমগ্র যাত্রাপথে সেবার এক অবিচল মনোভাব কীভাবে একটি স্থির পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে দাজি তা তুলে ধরেছেন।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক্স হ্যান্ডলে বলা হয়েছে :
দাজি (শ্রী কমলেশ প্যাটেল) সেবা, উদ্দেশ্য, দৃঢ় বিশ্বাস এবং সাহসের মূল্যবোধের আলোকে প্রধানমন্ত্রী @নরেন্দ্র মোদীর ২৫ বছরের জনজীবনের ওপর আলোকপাত করেছেন। কীভাবে শ্রী মোদীর শৈশব থেকে শুরু করে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে তাঁর যাত্রাপথে সেবার মনোভাব একটি অবিচ্ছিন্ন ধারা হিসেবে রয়ে গেছে তিনি তা বর্ণনা করেছেন ।
https://x.com/PMOIndia/status/2107691057379254540?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2107691057379254540%7Ctwgr%5E0adc4d8e1433333082c6599c204b2d1ba5def9e9%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2319960reg%3D48lang%3D2
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2320259)
ভিজিটরদের কাউন্টার : 2
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Malayalam