প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতের উদ্ভূত সামুদ্রিক শক্তির উপর আলোকপাত প্রতিরক্ষা মন্ত্রীর

প্রকাশিত: 05 OCT 2026 10:49PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ অক্টোবর, ২০২৬ 

 

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং বিশাখাপত্তনমে পূর্বাঞ্চল নৌ-কমান্ড আয়োজিত বড়াখানায় আজ যোগ দেন। তিনি ভারতীয় নৌ-বাহিনীর আধিকারিক ও তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেন। দেশের সামুদ্রিক স্বার্থকে সুরক্ষিত রাখতে নৌ-আধিকারিকদের অবিচল দায়বদ্ধতার প্রশংসা করেন তিনি। সেইসঙ্গে, তাঁদের কর্মসম্পাদনে পারিবারিক সমর্থন এবং আত্মত্যাগের ভুয়সী প্রশংসা করেছেন।
সমাবেশে প্রতিরক্ষা মন্ত্রী  ভারতের উদ্ভূত নৌ-শক্তির   প্রসঙ্গে বলেন রাষ্ট্রের নানা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে নৌ-বাহিনী তাদের শক্তির পরিচয় দিয়েছে। ভারত – প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ভারতের নৌ-সক্ষমতার কথা সুবিদিত। যে কোনোরকম প্রতিকূল পরিস্থিতির মুখে দাঁড়িয়েও ভারতের সামুদ্রিক সীমানাকে সুরক্ষিত রাখতে নৌ-আধিকারিকরা অসামান্য ভূমিকা পালন করে চলেছেন। ১৯৭১ সালের যুদ্ধে নৌ-বাহিনীর শৌর্যের উজ্জ্বল গরিমার কথা তুলে ধরেন তিনি। বিশেষত, অপারেশন ট্রাইডেন্টে যেখানে ভারতীয় নৌ-বাহিনী করাচি বন্দর আক্রমণ করেছিল। কেবলমাত্র ভারতের সামুদ্রিক সুরক্ষা সুনিশ্চিত করাই নয়, বিপক্ষের কোনোরকম আক্রমণ প্রতিহত করতে এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ভারতের নৌ-শক্তি তাদের সক্ষমতার পরিচয় দিয়েছে। 
একবিংশ শতাব্দীর পরিবর্তিত সুরক্ষা বাতাবরণের দিকে তাকিয়ে ভারতীয় নৌ-শক্তি নিজেদের সক্ষমতার প্রতিনিয়ত উত্তরণ ঘটিয়ে চলেছে। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি দেশজ প্রতিরক্ষা সামগ্রী দেশীয় বিমানবাহী জাহাজ, যুদ্ধ জাহাজ, নিউক্লিয়ার সাবমেরিন এবং স্ক্ররপিয়ান শ্রেণীর সাবমেরিনের ব্যবহার করছে ভারতীয় নৌ-বাহিনী। দেশীয় প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে ভারতীয় যুদ্ধ জাহাজগুলি কেবল যে নিজেস্ব সক্ষমতার পরিচয় দিচ্ছে তা নয়, ভারতের স্বনির্ভরতাও এর মধ্য দিয়ে পরিস্ফুট হচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রী নৌ-বাহিনী আয়োজিত এই বড়াখানার ভুয়সী প্রশংসা করে বলেন, এর মধ্য দিয়ে সৌভ্রাতৃত্ব, বন্ধুত্ব এবং প্রতিরক্ষা বাহিনীর কর্মী ও আধিকারিকদের মধ্যে নৈকট্যের বন্ধন তৈরি হয়। দেশের সুরক্ষায় নৌ-আধিকারিকদের দিনের পর দিন সমুদ্রে কাটাতে হলেও তাঁদের পরিবার সেক্ষেত্রে অপরিসীম দায়বদ্ধতার পরিচয় দেয়। 

 

SC/AB/SB


(রিলিজ আইডি: 2319494) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी