আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
azadi ka amrit mahotsav

সাশ্রয়ী, টেঁকসই ও অন্তর্ভুক্তিমূলক আবাসন ব্যবস্থার উন্নয়নের উপর গুরুত্ব দিয়ে বিশ্ব বসতি দিবস উদযাপন করলো আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক

প্রকাশিত: 05 OCT 2026 9:10PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৫ অক্টোবর, ২০২৬

 

কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক উদ্ভাবন, নীতিগত সংস্কার, প্রযুক্তি এবং ধারাবাহিক অর্থের যোগান নিশ্চিত করার মাধ্যমে শহুরে আবাসন পরিকাঠামোকে শক্তিশালী করার উপর জোর দিয়ে বিশ্ব বসতি দিবস ২০২৬ উদযাপন করেছে। এবারের মূল ভাবনা ‘সবার জন্য পর্যাপ্ত আবাসন’। 

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী টোখান সাহু। মন্ত্রকের পদস্থ আধিকারিকরা, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যসচিব, রাষ্ট্রসংঘের বিভিন্ন সংস্থা, HUDCO, NHB-সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  
 
অনুষ্ঠানে “সবার জন্য আবাসন” এর উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে PMAY-U এবং PMAY-U 2.0-এর আওতায় বিভিন্ন উদ্যোগের কথা জানানো হয়। যেসব রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলি এই উদ্যোগের আওতায় ভালো কাজ করেছে, তাদের  সম্মানিত করা হয়। 

 পুরস্কারসমূহের তালিকা 
 রাজ্য-স্তরের পুরস্কার

 ১. PMAY-U-এর অধীনে মোট অনুমোদিত বাড়ির তুলনায় BLC বাড়ি সম্পন্ন করার সর্বোচ্চ হার অর্জনকারী রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল

 ১। উত্তর প্রদেশ
 ২। গুজরাট
 ৩। মধ্যপ্রদেশ

PMAY-U-এর অধীনে উত্তর-পূর্বাঞ্চলীয়, পার্বত্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে মোট অনুমোদিত বাড়ির তুলনায় BLC বাড়ি সম্পন্ন করার সর্বোচ্চ হার অর্জনকারী রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল

 ১। অরুণাচল প্রদেশ
 ২। নাগাল্যান্ড
 ৩। লাদাখ

২. PMAY-U-এর অধীনে মোট অনুমোদিত বাড়ির তুলনায় AHP বাড়ি সম্পন্ন করার সর্বোচ্চ হার অর্জনকারী রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল

 - দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ

৩. PMAY-U 2.0-এর অধীনে মোট অনুমোদিত বাড়ির তুলনায় নির্মাণকাজ শুরু করার সর্বোচ্চ সংখ্যা অর্জনকারী রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল

 ১. অন্ধ্রপ্রদেশ
 ২. বিহার
 ৩. উত্তর প্রদেশ

PMAY-U 2.0-এর অধীনে উত্তর-পূর্বাঞ্চলীয়, পার্বত্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে মোট অনুমোদিত বাড়ির তুলনায় নির্মাণকাজ শুরু করার সর্বোচ্চ সংখ্যা অর্জনকারী রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল

 ১. অরুণাচল প্রদেশ
 ২. উত্তরাখণ্ড
 ৩. পুদুচেরি

 বিশেষ স্বীকৃতি পুরস্কার

১. ISS-এর অধীনে সর্বাধিক সংখ্যক ঋণ অনুমোদনের জন্য সেরা PLI পুরস্কার

 - HDFC Bank

২. টাউন প্ল্যানিং স্কিম (TPS) প্রক্রিয়ার সেরা কাজ

 - গুজরাট

৩. শেল্টার ফান্ড ব্যবস্থাপনার সেরা কাজ

 - তামিলনাড়ু

৪. AHP-র জন্য বেসরকারি আবাসন কলোনিতে EWS/LIG-এর জন্য বাধ্যতামূলক জমি সংরক্ষণের সেরা কাজ

 - ছত্তীসগড়

৫. PMAY-U 2.0-এর অধীনে দ্রুততম সম্পন্ন ARH প্রকল্প
(নাইদুপেটা, তিরুপতি আরবান ডেভেলপমেন্ট অথরিটি, অন্ধ্রপ্রদেশ)

 - প্রিমিয়ার এনার্জি গ্লোবাল এনভারনমেন্ট প্রাইভেট লিমিটেড

৬. ARHC-এর অধীনে সর্বাধিক সংখ্যক বাড়ি সম্পন্ন ও কার্যকরভাবে চালু করা সরকারি সংস্থা

 - তামিলনাড়ু / SIPCOT — ১৮,৭২০টি শয্যা

৭. ARHC-এর অধীনে সর্বাধিক সংখ্যক বাড়ি সম্পন্ন ও কার্যকরভাবে চালু করা বেসরকারি সংস্থা

 - SPR India Pvt. Ltd. — ১১,১৫৪টি শয্যা

৮. বৃহৎ রাজ্যগুলির মধ্যে PMAY-U 2.0-এর অধীনে লক্ষ্যমাত্রার তুলনায় সর্বোচ্চ শতাংশ বাড়ি অনুমোদনের জন্য বিশেষ স্বীকৃতি পুরস্কার

 - বিহার

৯. PMAY-U 2.0-এর অধীনে সর্বাধিক সংখ্যক সংস্কারমূলক পদক্ষেপ সম্পন্নকারী রাজ্য

 - গুজরাট

পুরসভা - স্তরের পুরস্কার

১. PMAY-U-এর অধীনে মোট অনুমোদিত বাড়ির তুলনায় BLC বাড়ি সম্পন্ন করার সর্বোচ্চ হার অর্জনকারী পুরসভা (জনসংখ্যা ১–৫ লক্ষ)

 - উলুবেড়িয়া, পশ্চিমবঙ্গ

PMAY-U-এর অধীনে মোট অনুমোদিত বাড়ির তুলনায় BLC বাড়ি সম্পন্ন করার সর্বোচ্চ হার অর্জনকারী ULB (জনসংখ্যা ১ লক্ষের কম)

- কৈলাসহর, ত্রিপুরা
- খোয়াই, ত্রিপুরা
- ওয়ারাসিওনি, মধ্যপ্রদেশ

এই অনুষ্ঠানে ‘সবার জন্য আবাসন’ সম্পর্কিত সেরা উদ্যোগগুলির উপর ভিডিও প্রদর্শন করা হয়। 

PMAY-U পুরস্কারকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ঘোষণা করা হয় অনুষ্ঠানে। ‘সবার জন্য আবাসন’-এর লক্ষ্য অর্জনের জন্য উদ্ভাবনী উদ্যোগ, কার্যকর বাস্তবায়ন এবং অসামান্য প্রচেষ্টাকে তুলে ধরে প্রতি বছর বিশ্ব বসতি দিবস উপলক্ষে এই পুরস্কার প্রদান করা হবে। 

অনুষ্ঠানে HUDCO, NCHF, NHB, CGEWHO, HUDCO এবং BMTPC সহ  মন্ত্রকের অধীনস্থ সংস্থাগুলির প্রকাশনার আনুষ্ঠানিক প্রকাশ করা হয়। NHB, HUDCO, BMTPC আয়োজিত বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 

এই অনুষ্ঠানে PMAY-U এবং PMAY-U 2.0-এর একটি মোবাইল অ্যাপ্লিকেশন এবং নতুন করে সাজানো ওয়েবসাইটও চালু করা হয়। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তথ্যে প্রবেশাধিকার জোরদার করা এবং সুবিধাভোগীদের উন্নত পরিষেবা দেওয়া এর লক্ষ্য। 

বিশ্ব বসতি দিবসের এই অনুষ্ঠান শহুরে আবাসন সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ এবং তার সম্ভাব্য সমাধান নিয়ে ব্যাপক আলোচনার একটি মঞ্চও প্রদান করে। ভাড়াবাড়ি, নিয়ন্ত্রক কাঠামো এবং সাশ্রয়ী আবাসন প্রযুক্তি ও অর্থের যোগানের উপর দৃষ্টি নিবদ্ধ করে তিনটি  কারিগরি অধিবেশনে আলোচনার আয়োজন করা হয়।  

শহুরে আবাসন সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়ে আলোচনার জন্য কারিগরি অধিবেশন

এতে ভাড়াবাড়ি, আবাসনে চাহিদা-সরবরাহের ব্যবধান পূরণ এবং সাশ্রয়ী আবাসন ক্ষেত্রে উদ্ভাবনী নির্মাণ প্রযুক্তির ভূমিকার মতো বিষয়গুলি নিয়ে কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হয়।  শক্তিশালী ও সুস্থিত আবাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য মূল চ্যালেঞ্জ এবং সুযোগগুলি নিয়ে আলোচনা করতে নীতিনির্ধারক, বিশেষজ্ঞ, আর্থিক প্রতিষ্ঠান, শিল্পক্ষেত্র এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন। 

১. ভাড়াবাড়ির কাঠামোগত প্রতিবন্ধকতা এবং এর নিরসনে সহায়ক পদক্ষেপ: এই অধিবেশনে শহরাঞ্চলে ভাড়াবাড়ির যোগান এবং সম্প্রসারণযোগ্যতাকে প্রভাবিত করে এমন কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতাগুলো পর্যালোচনা করা হয়। 

আলোচনায় শহরের অভিবাসী, শ্রমিক, শিক্ষার্থী, কর্মজীবী মহিলা এবং অন্য শহুরে নাগরিকদের আবাসনের  প্রয়োজন মেটাতে ভাড়াবাড়িকে একটি কার্যকর ও মর্যাদাপূর্ণ আবাসন বিকল্প হিসেবে শক্তিশালী করার পদক্ষেপগুলিও খতিয়ে দেখা হয়।

২. আবাসনে চাহিদা ও সরবরাহের ব্যবধান পূরণের জন্য নিয়ন্ত্রক পদক্ষেপ: দ্বিতীয় অধিবেশনে শহরাঞ্চলে সাশ্রয়ী আবাসনের চাহিদা ও সরবরাহের মধ্যে দীর্ঘস্থায়ী ফারাক মোকাবিলায় প্রয়োজনীয় নিয়ন্ত্রক ও নীতিগত পদক্ষেপের উপর আলোকপাত করা হয়। আলোচনায় অনুমোদন প্রক্রিয়াকে সুসংহত করা, কার্যকর ভূমি-ব্যবহার পরিকল্পনা, সহায়ক উন্নয়ন বিধি, সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয়ের সুবিধার্থে গৃহীত পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

৩. টেঁকসই ও সাশ্রয়ী আবাসনের প্রসারের জন্য স্বল্প ব্যয়ের দেশীয় প্রযুক্তি এবং অর্থের যোগান: তৃতীয় অধিবেশনে আবাসনের যোগানের গতি ত্বরান্বিত করার পাশাপাশি গুণমান, সুস্থিতি, সম্পদ দক্ষতা এবং ক্রয়ক্ষমতা উন্নত করার ক্ষেত্রে উদ্ভাবনী ও স্বল্প ব্যয়ের দেশীয় নির্মাণ প্রযুক্তির ভূমিকার উপর আলোকপাত করা হয়।

বিশ্ব বসতি দিবস ২০২৬ উদযাপন, অন্তর্ভুক্তিমূলক এবং বিকশিত ভারতের বৃহত্তর দৃষ্টিভঙ্গির সঙ্গে সাযুজ্য রেখে প্রতিটি শহুরে পরিবারের জন্য নিরাপদ, সাশ্রয়ী এবং মর্যাদাপূর্ণ আবাসন নিশ্চিত করার ক্ষেত্রে ভারতের অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেছে। 

 


SC/SD/SKD


(রিলিজ আইডি: 2319492) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Gujarati , Urdu , हिन्दी , Tamil