শিল্পওবাণিজ্যমন্ত্রক
রপ্তানিকৃত পণ্যের ওপর শুল্ক ও কর মকুব প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি
প্রকাশিত:
02 OCT 2026 11:00AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০২ অক্টোবর ২০২৬
বাণিজ্য বিভাগ ৩০শে সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিজ্ঞপ্তি নং ৪১/২০২৬-২৭-এর মাধ্যমে 'রপ্তানিকৃত পণ্যের ওপর শুল্ক ও কর মকুব' (RoDTEP) প্রকল্পের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করেছে। এই সুবিধাটি অভ্যন্তরীণ শুল্ক ক্ষেত্র (ডিটিএ) ইউনিট, অ্যাডভান্স অথোরাইজেশন ধারক, বিশেষ অর্থনৈতিক অঞ্চল ইউনিট এবং রপ্তানিমুখী ইউনিট-গুলির মাধ্যমে করা রপ্তানির ক্ষেত্রে প্রযোজ্য হবে।
RoDTEP প্রকল্পটি রপ্তানিকৃত পণ্যের ওপর আরোপিত এমন সব কেন্দ্রীয়, রাজ্য ও স্থানীয় শুল্ক, কর এবং লেভি ফেরত দেয়, যা অন্য কোনওভাবে মকুব বা ফেরত পাওয়া যায়নি, যার মধ্যে উৎপাদন প্রক্রিয়ার পূর্ববর্তী ধাপের পরোক্ষ করও অন্তর্ভুক্ত।
৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রযোজ্য 'অ্যাপেন্ডিক্স ৪আর' এবং 'অ্যাপেন্ডিক্স ৪আরই'-তে উল্লিখিত হার এবং সর্বোচ্চ সীমার কোনও পরিবর্তন ছাড়াই উক্ত সময়কালে তা বলবৎ থাকবে।
এই পদক্ষেপটি আন্তর্জাতিক বাজারে প্রতিদ্বন্দ্বী অর্থনীতির দেশগুলির তুলনায় রপ্তানিকারকদের জন্য একটি সমান প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির মাধ্যমে তাদের সহায়তা প্রদানের বিষয়ে সরকারের প্রতিশ্রুতিকেই প্রতিফলিত করে।
SC/MP/NS
(রিলিজ আইডি: 2318144)
ভিজিটরের কাউন্টার : 5