প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতীয় নৌবাহিনীর জাহাজ তারকাশ সৌজন্য সফরে কেনিয়ার মোম্বাসা বন্দরে পৌঁছেছে

প্রকাশিত: 01 OCT 2026 4:28PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০১ অক্টোবর, ২০২৬


ভারতীয় নৌবাহিনীর অত্যাধুনিক ফ্রন্টলাইন স্টেলথ ফ্রিগেট আইএনএস তারকাশ সৌজন্য সফরে গত ২৯ সেপ্টেম্বর কেনিয়ার মোম্বাসা বন্দরে পৌঁছেছে। এই সফর ভারত ও কেনিয়ার মধ্যে দীর্ঘদিনের বহুমুখী সম্পর্কের প্রতিফলন। ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং নাগরিক সংযোগের মাধ্যমে দুটি দেশ মৈত্রীর বন্ধনে আবদ্ধ। 
 
ভারত ও কেনিয়ার মধ্যে ভারত মহাসাগরকে কেন্দ্র করে সামুদ্রিক যোগাযোগের দীর্ঘ ইতিহাস রয়েছে। গুরুত্বপূর্ণ সামুদ্রিক দেশ হিসেবে উভয় দেশই সামুদ্রিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা, বোঝাপড়া ও আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ।

বন্দর সফর চলাকালীন ভারতীয় ও কেনিয়ার নৌবাহিনীর সদস্যরা পারস্পরিক মতবিনিময়, অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষাগ্রহণ এবং সাংস্কৃতিক আদানপ্রদান-সহ বিভিন্ন পেশাগত ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন। এর ফলে উভয় দেশের নৌবাহিনী নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি পারস্পরিক আন্তঃকার্যক্ষমতা আরও বাড়ানোর সুযোগ পাবে।

এর পাশাপাশি জনসংযোগের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। এরফলে দুই দেশের নৌবাহিনীর সদস্যরা পেশাগত কর্মকাণ্ডের বাইরেও পরস্পরের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন। ক্রীড়া ও সমাজসেবামূলক কর্মসূচি পারস্পরিক সৌহার্দ্য এবং সাংস্কৃতিক বোঝাপড়া আরও জোরদার করবে।

এই বন্দর সফর ভারত মহাসাগরীয় অঞ্চলের বন্ধুভাবাপন্ন দেশগুলির সঙ্গে সামুদ্রিক অংশীদারিত্ব জোরদার করার ক্ষেত্রে ভারতের অঙ্গীকারের প্রতিফলন এবং MAHASAGAR—“Mutual and Holistic Advancement for Security and Growth Across Regions”—এর ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এই সফরের মাধ্যমে ভারত ও কেনিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী সামুদ্রিক অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

 

SC/SD/SKD


(রিলিজ আইডি: 2318083) ভিজিটরের কাউন্টার : 7
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Assamese