মানবসম্পদবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

শ্রী প্রহ্লাদ যোশী: স্বচ্ছ সবুজ এবং স্বাস্থ্যবান বিকশিত ভারত ২০৪৭ নির্মাণে ছাত্রদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে

প্রকাশিত: 01 OCT 2026 3:03PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ০১ অক্টোবর  ২০২৬

 

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী আজ দেশজোড়া ‘এক দিন, এক ঘণ্টা, একসাথ’ উদ্যোগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের গার্গী কলেজে শ্রমদান ও স্বচ্ছতা অভিযানে নেতৃত্ব দিলেন। তিনি ‘এক পেড় মা কে নাম’-এর অধীনে কলেজ প্রাঙ্গণে একটি গাছের চারাও রোপণ করেন। এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতায় মন্ত্রী জোর দিয়ে বলেন যে, স্বচ্ছতা নিবিড়ভাবে যুক্ত জনস্বাস্থ্য এবং সুস্থতার সঙ্গে। স্বচ্ছতাকে একটি চিরন্তন অভ্যাসে পরিণত করতে সম্মিলিত যোগদানের গুরুত্বের ওপর তিনি জোর দেন।

পরিচ্ছন্নতা, পরিবেশ সচেতনতা এবং দায়িত্বশীল নাগরিকত্ব প্রসারে ছাত্র সমাজের ভূমিকার ওপর জোর দেন মন্ত্রী। তিনি তাদের শুধু শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা বজায় না রেখে নিজের বাড়িতে এবং প্রকাশ্য স্থানে তা পালন করায় উৎসাহ দেন। তিনি আবেদন রাখেন তারা যেন অন্তত ৩০ মিনিট স্বচ্ছতা সংক্রান্ত কাজকর্ম করেন। মন্ত্রী পুনরায় জানান ব্যক্তি কেন্দ্রিক প্রয়াস উদ্বুদ্ধ করতে পারে সম্মিলিত কাজে এবং স্বচ্ছতাকে মানুষের আন্দোলনে রূপান্তর করতে পারে।

শ্রী প্রহ্লাদ যোশী তরুণ সমাজের মধ্যে শারীরিক ফিটনেস এবং বাইরের কাজকর্মের গুরুত্বকে তুলে ধরেন। তিনি ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন, খেলায় অংশ নিতে এবং খেলার মাঠে কিছুটা সময় ব্যয় করার পাশাপাশি মোবাইলের পর্দায় চোখ রাখার মধ্যে ভারসাম্য রাখতে।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ২০৪৭-এর মধ্যে বিকশিত ভারত গড়ার স্বপ্নকে সাকার করতে ছাত্রছাত্রীদের অবদান রাখার আবেদন জানান মন্ত্রী। কারণ এই স্বপ্নকে সাকার করতে এবং দায়িত্বশীল নাগরিকত্ব ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে স্বচ্ছ, সবুজ এবং স্বাস্থ্যবান ভারত গঠনে তারাই প্রধান স্তম্ভ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যোগেশ সিং, কলেজের অধ্যাপকগণ এবং মন্ত্রকের শীর্ষস্থানীয় আধিকারিকরা। 


SC/AP/NS…


(রিলিজ আইডি: 2317702) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , हिन्दी , Marathi , Punjabi