প্রতিরক্ষামন্ত্রক
নতুন দিল্লিতে নৌবাহিনীর কম্যান্ডারদের ২০২৬ সালের সম্মেলনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হল
প্রকাশিত:
30 SEP 2026 12:14PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন দিল্লির নৌসেনা ভবনে ২৯ সেপ্টেম্বর নৌবাহিনীর কম্যান্ডারদের ২০২৬ সালের সম্মেলনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হল। সম্মেলনে ভারতীয় নৌবাহিনীর পরিচালন এবং আঞ্চলিক কম্যান্ডাররা সামুদ্রিক নিরাপত্তা, পরিচালনগত ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রস্তুতি এবং ভবিষ্যতের দক্ষতা বৃদ্ধির বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেছেন।
নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন তাঁর উদ্বোধনী ভাষণে সামুদ্রিক নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি ভারতীয় নৌবাহিনীর পরিচালনগত নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং সমুদ্রে নিরাপত্তার ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান কৌশলগত দায়িত্ব এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জনিত যে কোনও পরিস্থিতিতে ভারতীয় নৌবাহিনীর প্রথম পদক্ষেপ নেওয়ার ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি সমুদ্রে পথে নজরদারি ব্যবস্থাপনাকে শক্তিশালী করার পাশাপাশি বাহিনীর দক্ষতা বৃদ্ধির বিষয়টিও উল্লেখ করেন।
চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল এনএস রাজা সুব্রমনি ভারতীয় নৌবাহিনীকে কৌশলগত বিভিন্ন দায়িত্ব গুরুত্বপূর্ণভাবে পালনের জন্য প্রশংসা করেন। এই বাহিনীর নতুন নতুন প্রযুক্তিকে কাজে লাগানো, আত্মনির্ভর হয়ে ওঠা এবং দেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে প্রয়োজনীয় ভূমিকা পালনেরও প্রশংসা করেন তিনি। সেনাবাহিনীর প্রধান জেনারেল ধীরাজ শেঠ অনুষ্ঠানে উপস্থিত কম্যান্ডারদের সঙ্গে মতবিনিময় করেন। সমসাময়িক পরিস্থিতিতে নিরাপত্তার ক্ষেত্রে বাহিনীর দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা হয়। ৩ দিনের এই সম্মেলনে নৌবাহিনীর পরিচালনা, বাহিনীর জন্য ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, পণ্য পরিবহণ, মানব সম্পদ, প্রশিক্ষণ এবং প্রযুক্তির ব্যবহারের মতো বিষয়গুলি আলোচিত হয়েছে।
SC/CB/NS…
(রিলিজ আইডি: 2317192)
ভিজিটরের কাউন্টার : 6