PIB Backgrounder
সকলের জন্য সাক্ষরতা
পোস্ট করার দিনক্ষণ:
29 SEP 2026 11:22AM by PIB Agartala
২৯ সেপ্টেম্বর, ২০২৬
সাক্ষরতা জাতীয় উন্নয়নের মূল ভিত্তি। এটি কেবল শিক্ষাগত অগ্রগতির নির্দেশক নয়, এটি নাগরিককে সুযোগের ব্যবহার, অর্থনীতিতে অংশগ্রহণ এবং সমাজে কার্যকর ভূমিকা পালনে সক্ষম করে তোলে। ইউনেস্কো সাক্ষরতাকে মৌলিক মানবাধিকার এবং সমতা, ন্যায়বিচার ও অন্তর্ভুক্তি অর্জনের প্রধান চালিকাশক্তি হিসাবে স্বীকৃতি দেয়। স্বাধীনতা অর্জনের সময় ১৯৪৭ সালে ভারতের সামগ্রিক সাক্ষরতার হার ছিল মাত্র ১৪% এবং মহিলা সাক্ষরতা ছিল ৮%। পরবর্তীকালে শিক্ষাব্যবস্থার সংস্কার এবং জাতীয় শিক্ষানীতি (NEP) ২০২০ চালুর মাধ্যমে একটি দক্ষ ও ভবিষ্যৎ-উপযোগী কর্মীবাহিনী তৈরির উদ্যোগ নেওয়া হয়।
সাক্ষরতা কি?
শিক্ষা মন্ত্রকের স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের নতুন সংজ্ঞা অনুযায়ী, বোধগম্যতার সঙ্গে পড়া, লেখা ও গণনা করার দক্ষতার পাশাপাশি, ডিজিটাল ও আর্থিক সাক্ষরতার মতো জীবনমুখী কৌশল অর্জন করার নাম-ই সাক্ষরতা। কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে ৯৫% সাক্ষরতা অর্জনকে পূর্ণ সাক্ষরতার সমতুল্য মনে করা হয়। আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইউনেস্কো সাক্ষরতাকে সমস্যা সমাধানের জন্য সংখ্যার ও ডিজিটাল উপাদানের ব্যবহারের দক্ষতা হিসাবে সংজ্ঞায়িত করেছে।
সাক্ষরতা ও শিক্ষায় অগ্রগতি
ভারতের সাক্ষরতার হার ১৯৫১ সালের ১৮.৩২% থেকে ২০১১ সালে ৭৪.০৪%-এ উন্নীত হয়। ২০২৫-এর শ্রমশক্তি জরিপ (PLFS) অনুযায়ী, দেশের সামগ্রিক সাক্ষরতার হার দাঁড়িয়েছে ৮১.১%। শহর এলাকায় সাত বছর বা তার বেশি বয়সীদের সাক্ষরতার হার ৮৯% (পুরুষ ৯৩.১%, মহিলা ৮৪.৮%) এবং গ্রামীণ এলাকায় ৭৭.৪% (পুরুষ ৮৪.৮%, মহিলা ৭০.৩%)।
UDISE+ রিপোর্ট (২০২৫-২৬) অনুসারে, স্কুলে ২৪.৭২ কোটির বেশি শিক্ষার্থী নথিভুক্ত রয়েছে। উচ্চশিক্ষায় মোট নাম নথিভুক্তকরণ (GER) ২০১৪-১৫ সালের ২৩.৭% থেকে বেড়ে ২০২৩-২৪ সালে ৩০%-এ পৌঁছেছে (৪.৫০ কোটি শিক্ষার্থী)।
সাক্ষরতার প্রসারে প্রধান সরকারি পদক্ষেপসমূহ
জাতীয় শিক্ষানীতি ২০২০-এর সঙ্গে সঙ্গতি রেখে সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ করেছে:
উল্লাস (ULLAS - Nav Bharat Saaksharta Karyakram): পনেরো বছর বা তার বেশি বয়সী আনুষ্ঠানিক শিক্ষার বাইরে থাকা ব্যক্তিদের জন্য এই কেন্দ্রীয় প্রকল্প চালু করা হয়েছে। ২০২২-২৭ মেয়াদে ১,০৩৭.৯০ কোটি টাকা বরাদ্দে ৫ কোটি মানুষকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য রাখা হয়েছে। বর্তমানে এতে ৪.০৩ কোটি শিক্ষার্থী ও ৫২.২০ লাখের বেশি স্বেচ্ছাসেবক নিবন্ধিত রয়েছেন। ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে লাদাখ, মিজোরাম, গোয়া, ত্রিপুরা, হিমাচল প্রদেশ, চণ্ডীগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, সিকিম, উত্তরাখণ্ড এবং জম্মু ও কাশ্মীর পূর্ণ সাক্ষরতা অর্জন করেছে।
নিপুন ভারত (NIPUN Bharat): ২০২১ সালের জুলাই-এ চালু হওয়া এই মিশনের লক্ষ্য ২০২৬-২৭ সালের মধ্যে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত সকল শিশুর মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান সুনিশ্চিত করা।
অন্যান্য উদ্যোগ: 'সমগ্র শিক্ষা', 'পিএম শ্রী' (১৫,৫০০টির বেশি আদর্শ স্কুল তৈরি করা হয়েছে), ডিজিটাল শিক্ষার জন্য 'পিএম ই-বিদ্যা' এবং ১১.২০ কোটি শিক্ষার্থীকে পুষ্টিকর খাবার দেওয়ার জন্য 'পিএম পোষণ' প্রকল্প কার্যকর ভূমিকা রাখছে।
বিকশিত ভারত ও উন্নয়নের জন্য সাক্ষরতা
সাক্ষরতা ও শিক্ষা রাষ্ট্রসংঘ ঘোষিত উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG 4) মূল বিষয়। এটি জিডিপি ও মাথাপিছু আয় বৃদ্ধির পাশাপাশি, নারীর ক্ষমতায়ন এবং পরিবেশবান্ধব কর্মসংস্থানে সহায়তা করে। 'বিকশিত ভারত'-এর রূপকল্প বাস্তবায়নে একটি শিক্ষিত ও দক্ষ জনসংখ্যা অপরিহার্য।
আগামী দিনের পথ: সবার জন্য সাক্ষরতা
স্বাধীনতার পর থেকে ভারতের সাক্ষরতার যাত্রা সামাজিক রূপান্তরের ইঙ্গিত দেয়। 'এনইপি বা জাতীয় শিক্ষা নীতি ২০২০', 'উল্লাস' ও 'নিপুন ভারত'-এর মতো উদ্যোগ মৌলিক শিক্ষার সঙ্গে বয়স্ক শিক্ষা ও জীবনব্যাপী শেখার সংযোগ ঘটাচ্ছে। আঞ্চলিক ও লিঙ্গবৈষম্য দূরীকরণের মাধ্যমে একটি সাক্ষর ও ক্ষমতায়িত রাষ্ট্র গড়ে তোলাই 'বিকশিত ভারত'-এর মূল চাবিকাঠি।
তথ্যবিবরণী:
Ministry of Education
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2282525®=48&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2049494®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1882765®=48&lang=2
https://ullas.education.gov.in/nilp/about-us
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/jul/doc20217531.pdf
https://aicte.gov.in/sites/default/files/nep2020.pdf
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1805881®=48&lang=2
https://www.pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1911807®=48&lang=2
https://udiseplus.gov.in/#/en/page/publications
https://cdnbbsr.s3waas.gov.in/s392049debbe566ca5782a3045cf300a3c/uploads/2025/06/202506041473712372.pdf
https://cdnbbsr.s3waas.gov.in/s392049debbe566ca5782a3045cf300a3c/uploads/2026/07/202607131602421770.pdf
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291330®=48&lang=2
https://www.dsel-education.gov.in/offerings/initiative/details/pm-e-vidya-IDOyMTMtQWa
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2120666®=48&lang=2
MOSPI
https://www.mospi.gov.in/sites/default/files/reports_and_publication/cso_social_statices_division/Chapter_3_2014.pdfhttps://www.mospi.gov.in/uploads/publications_reports/publications_reports1780040415321_0624fb13-fb47-40bc-b470-7c7e9635c3ef_PLFS_2025_F_REV_29052026.pdf
NITI Aayog
https://www.niti.gov.in/sites/default/files/2026-05/School-Education-System-in-India.pdf
PIB Backgrounder
https://www.pib.gov.in/FactsheetDetails.aspx?Id=150983®=48&lang=1
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?id=159901&NoteId=159901&ModuleId=3®=3&lang=1
UNESCO
https://www.unesco.org/en/days/literacy
https://unesdoc.unesco.org/ark:/48223/pf0000399013
Literacy for All
*****
PS/AL
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2316524)
ভিজিটরদের কাউন্টার : 2