PIB Backgrounder
ভারত আন্তর্জাতিক জল সপ্তাহ ২০২৬
প্রকাশিত:
25 SEP 2026 1:48PM by PIB Kolkata
২৫ সেপ্টেম্বর, ২০২৬
জল সুরক্ষার গুরুত্ব অপরিসীম। বৃষ্টির জল সংরক্ষণ, ভূগর্ভস্থ জল পুনঃপূরণ এবং নদী ও প্রাচীন জলাশয়গুলির পুনরুজ্জীবনে ভারতের স্থানীয় সম্প্রদায়গুলি দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। ক্রমবর্ধমান জলের চাহিদা মেটাতে বৈজ্ঞানিক পরিকল্পনা, প্রাতিষ্ঠানিক পরিকাঠামো এবং ধারাবাহিক উদ্যোগের পাশাপাশি, সাধারণ মানুষের অংশগ্রহণ আরও প্রয়োজনীয় হয়ে উঠেছে। এই উদ্দেশ্যকে সামনে রেখে ২০১২ সাল থেকে 'ভারত আন্তর্জাতিক জল সপ্তাহ' (IIWW) আয়োজিত হয়ে আসছে।
ভারত আন্তর্জাতিক জল সপ্তাহ-২০২৬
জল শক্তি মন্ত্রকের উদ্যোগে এ বছর ২২ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত নতুন দিল্লিতে নবম ভারত আন্তর্জাতিক জল সপ্তাহ অনুষ্ঠিত হচ্ছে। এ বছরের মূল ভাবাদর্শ হল- "জলবায়ু সহনশীল জল ব্যবস্থাপনা"।
আলোচনার জন্য মূলত সাতটি উপ-বিষয় নির্বাচন করা হয়েছে:
অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সংগত জল ব্যবস্থাপনা
জলসম্পদের সর্বোচ্চ ব্যবহারের জন্য সহযোগিতা
জল সুরক্ষায় প্রযুক্তি ও জনঅংশগ্রহণ
জলবায়ু সংক্রান্ত ঝুঁকির পরিপ্রেক্ষিতে জল ব্যবস্থাপনা
জলের পরিকাঠামো ও আধুনিকীকরণের জন্য উদ্ভাবনী অর্থায়ন মডেল
সুস্থায়ী জলসম্পদ ব্যবস্থাপনা
মানুষ ও পৃথিবীর জন্য জল
এই সম্মেলনে ছটি কেন্দ্রীয় মন্ত্রক এবং ১৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এতে অংশগ্রহণকারী ১৫০টিরও বেশি দেশের মধ্যে ১১টি দেশকে অংশীদার দেশ হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মেলনে ৪৯টি বিশেষ অধিবেশন রয়েছে।
গত এক দশকে 'জল শক্তি অভিযান', 'অটল ভূজল যোজনা' এবং 'মিশন অমৃত সরোবর'-এর মতো উদ্যোগ জল সুরক্ষা বৃদ্ধিতে সাহায্য করেছে। দেশের মোট বার্ষিক ভূগর্ভস্থ জল পুনঃপূরণ ২০১৭ সালের ৪৩২ বিলিয়ন ঘনমিটার (BCM) থেকে বেড়ে ২০২৫ সালে ৪৪৮.৫২ BCM-এ দাঁড়িয়েছে।
ব্যাপক পরিসরে সমষ্টিগত উদ্যোগ
ছত্তীসগঢ়ের বালোদ জেলায় 'জল সঞ্চয় জন ভাগীদারী ২.০'-এর অধীনে ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের মে মাসের মধ্যে গ্রাম পঞ্চায়েত ও স্থানীয় বাসিন্দারা ২.৮৪ লক্ষের বেশি জল সংরক্ষণ কাঠামো গড়ে তুলেছেন।
উদাহরণস্বরূপ, ১৪.৩ কিমি দীর্ঘ তাওয়েরা নালার চারপাশে ৬,২৫০টির বেশি জল সংরক্ষণ কাঠামো তৈরি করা হয়েছে, যা অতিরিক্ত ৬.৫ কোটি লিটার বৃষ্টির জল ধরে রাখতে এবং ভূগর্ভস্থ জলের স্তর ৫ থেকে ১০ ফুট বৃদ্ধি করতে সাহায্য করবে।
জল ব্যবস্থাপনায় মহিলাদের ভূমিকা
ত্রিপুরার খোয়াই জেলায় ৬,০০০-এর বেশি স্বনির্ভর গোষ্ঠীর (SHG) মহিলা জল সংরক্ষণে কাজ করছেন। তাঁরা 'ফিল্ড টেস্টিং কিট' (FTK) ব্যবহার করে স্কুলের শিক্ষার্থীদের জলের গুণমান পরীক্ষা করার প্রশিক্ষণ দিচ্ছেন। এ ছাড়া, জিও-ট্যাগিং এবং নিয়মিত পর্যালোচনার মাধ্যমে গ্রামীণ পানীয় জল প্রকল্পের তদারকি শক্তিশালী করা হয়েছে। জেলার ৮৬০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বৃষ্টির জল সঞ্চয়ের ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
নদী থেকে নির্ভরযোগ্য জল সরবরাহ
উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে 'ধারা সে ধরোহর তক' অভিযানের মাধ্যমে প্রায় ৪২ কিলোমিটার দীর্ঘ বাণ নদী এবং ১৭ কিলোমিটার দীর্ঘ সোত নদী পুনরুজ্জীবিত করা হয়েছে। এর ফলে, আমরোহার ভূগর্ভস্থ জলের উন্নতি ঘটেছে। এই কাজে 'পানি কি পাঠশালা' এবং মহিলাদের নেতৃত্বে জলের গুণমান পরীক্ষা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছে।
জল সংরক্ষণের শিক্ষা
ওড়িশায় 'ক্যাচ দ্য রেইন ২০২৬' অভিযানের মাধ্যমে শিক্ষার্থীদের বৃষ্টির জল সঞ্চয় ও ভূগর্ভস্থ জলের বিজ্ঞান শেখানো হচ্ছে। রাজ্যজুড়ে ৮০-র বেশি নাটিকা ও লোকানুষ্ঠানের মাধ্যমে সচেতনতা বাড়ানোর পাশাপাশি, ৯০৫টি জল সংরক্ষণ কাঠামো এবং ৮৪৯টি ছাদে বৃষ্টির জল সংগ্রহের ব্যবস্থা তৈরি করা হয়েছে। এ ছাড়া, জাজপুর জেলায় ৪৫টি রিচার্জ শ্যাফ্ট এবং রাজ্যের ৩০টি জেলায় ৯৮টি পুকুর ড্রেজিং ও সংস্কার করা হয়েছে।
স্থানীয় উদ্যোগ থেকে আন্তর্জাতিক সমন্বয়
এই আঞ্চলিক অভিজ্ঞতাগুলি স্পষ্ট করে যে দীর্ঘস্থায়ী অগ্রগতি জনঅংশগ্রহণ, বৈজ্ঞানিক পরিকল্পনা এবং প্রাতিষ্ঠানিক সমন্বয়ের উপর নির্ভর করে। ভারত আন্তর্জাতিক জল সপ্তাহ ২০২৬ বিভিন্ন দেশ ও সংশ্লিষ্ট পক্ষগুলির মধ্যে জ্ঞান আদান-প্রদান এবং জল ব্যবস্থাপনার পথ খোঁজার একটি যৌথ মঞ্চ হিসেবে কাজ করছে।
তথ্যবিবরণী:
Ministry of Jal Shakti
https://www.indiawaterweek.in/
https://www.instagram.com/p/DADC0CUS7Cf/
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2254585®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283262®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266694®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261459®=48&lang=2
https://jaljeevanmission.gov.in/sites/default/files/2026-07/Jal-Jeevan-Samvad-May-2026.pdf
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292906®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2297630®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295541&lang=2®=48
https://jsjb.mowr.gov.in/DashboardJsjb.aspx
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295509®=48&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286237®=48&lang=1
https://amritsarovar.gov.in/login#
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2202306®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2297163®=1&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2222162&lang=2®=48
PIB Backgrounder
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214258®=3&lang=1
World Bank
https://www.worldbank.org/en/brief/2026/03/19/how-india-is-addressing-its-water-needs
Others
https://x.com/dmkhowai/status/2014292764423528904?s=20
https://www.facebook.com/dmkhowai/videos/-history-made-proud-moment-for-khowai-khowai-becomes-the-first-district-in-india/917803378050184/
Click here to see PDF
*******
SSS/PK...
(রিলিজ আইডি: 2314848)
ভিজিটরের কাউন্টার : 2