প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

পুরুষদের ব্যক্তিগত সফট টেনিস ইভেন্টে ব্রোঞ্জ পদক প্রাপ্তিতে জয় মীনাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন; এশিয়ান গেমসে সফট টেনিসে প্রথম ভারতীয়র পদক প্রাপ্তি

প্রকাশিত: 23 SEP 2026 2:22PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পুরুষদের ব্যক্তিগত সফট টেনিস ইভেন্টে ব্রোঞ্জ পদক প্রাপ্তিতে জয় মীনাকে অভিনন্দন জানিয়েছেন। এশিয়ান গেমসে সফট টেনিসে প্রথম ভারতীয় হিসেবে তাঁর পদক প্রাপ্তিকে প্রধানমন্ত্রী এক ঐতিহাসিক সাফল্য বলে বর্ণনা করেছেন।

 

প্রধানমন্ত্রী বলেছেন, শ্রী মীনার এই সাফল্য ভারতে খেলাধূলার জগতে নতুন এক অধ্যায়ের সূচনা করল। তাঁর এই পদক প্রাপ্তির ফলে আগামীদিনে আরও অনেক তরুণ-তরুণী সফট টেনিসের প্রতি আগ্রহী হবেন এবং এই খেলায় উন্নতি করবেন। শ্রী মোদী ভবিষ্যতে তাঁর আরও সাফল্য কামনা করেন।

 

সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে : 

 

“পুরুষদের ব্যক্তিগত সফট টেনিস ইভেন্টে ব্রোঞ্জ পদক প্রাপ্তিতে জয় মীনাকে অভিনন্দন জানাই। এশিয়ান গেমসে সফট টেনিসে প্রথম ভারতীয় হিসেবে তাঁর পদক প্রাপ্তি এক ঐতিহাসিক সাফল্য। তাঁর এই সাফল্য ভারতে খেলাধূলার জগতে নতুন এক অধ্যায়ের সূচনা করল।

 

তাঁর এই পদক প্রাপ্তির ফলে আগামীদিনে আরও অনেক তরুণ-তরুণী সফট টেনিসের প্রতি আগ্রহী হবেন এবং এই খেলায় উন্নতি করবেন। ভবিষ্যতে তাঁর আরও সাফল্য কামনা করি : প্রধানমন্ত্রী@narendramodi”

https://x.com/PMOIndia/status/2102678829739421711?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2102678829739421711%7Ctwgr%5E944ab3328c343c0c55be53454a6d55078a7c4186%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasepage.aspx%3FPRID%3D2313848reg%3D48lang%3D1

 

 

SC/CB/DM


(রিলিজ আইডি: 2314035) ভিজিটরের কাউন্টার : 5