প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

জাপানের সঙ্গে ভারতীয় বিমান বাহিনীর যৌথ আকাশ প্রতিরক্ষা মহড়া ‘এক্সারসাইজ বীর গার্ডিয়ান ২০২৬’-এর সমাপ্তি

প্রকাশিত: 22 SEP 2026 2:58PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২২ সেপ্টেম্বর, ২০২৬

 

 

 

ভারতীয় বায়ুসেনা এবং জাপান এয়ার সেলফ-ডিফেন্স ফোর্স-এর মধ্যে আয়োজিত দ্বিপাক্ষিক বিমান মহড়া ‘বীর গার্ডিয়ান ২০২৬’ ২২ আজ যোধপুর বিমান ঘাঁটিতে সমাপ্ত হয়েছে। এই মহড়া উভয় বিমান বাহিনীর মধ্যে পারস্পরিক কার্যক্ষমতা বৃদ্ধি এবং কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে হয়য়ে ওঠে। ভারতীয় বায়ুসেনার Su-30 MKI, রাফাল এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস-সহ বিভিন্ন ধরণের যুদ্ধবিমান এই মহড়ায় যোগ দিয়েছিল। অন্যদিকে, জাপান এয়ার সেলফ-ডিফেন্স ফোর্স তাদের F-2A যুদ্ধবিমান নিয়ে এতে অংশ নেয়।

 

১৪ দিনের এই যৌথ প্রশিক্ষণের সময়, ভারতীয় বিমান বাহিনী এবং JASDF দৃশ্যমান সীমার মধ্যে আকাশযুদ্ধ এবং একাধিক বিমানের সমন্বয়ে পরিচালিত যৌথ মিশনসহ বিভিন্ন ধরণের উন্নত ফ্লাইং মিশনে অংশ নেয়। ‘বিশিষ্ট দর্শনার্থী দিবস’-এ, JASDF-এর চিফ অফ স্টাফ জেনারেল তাকেহিরো মোরিতা এবং ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং যোধপুর বিমান ঘাঁটি পরিদর্শন করেন এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমান ওড়ান।

 

মহড়া চলাকালীন উভয় বাহিনীর কর্মীদের মধ্যে স্থল-পর্যায়েও নানা ধরণের মতবিনিময় ও কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল বিশেষজ্ঞদের মধ্যে বিষয়ভিত্তিক মতবিনিময়, পরিচালনা-সংক্রান্ত আলোচনা, মিশন পরিকল্পনার সম্মেলন, কারিগরী আলোচনা, রক্ষণাবেক্ষণ অনুশীলন এবং মহাকাশ ও বিমান চলাচল নিরাপত্তা বিষয়ক দিকনির্দেশনা। এর ফলে অংশগ্রহণকারী দলগুলি একে অপরের সর্বোত্তম কর্মপদ্ধতি সম্পর্কে মূল্যবান ধারণা লাভের পাশাপাশি একে অপরের অনন্য সক্ষমতাগুলো সম্পর্কেও জানার সুযোগ পায়।

 

‘বীর গার্ডিয়ান ২৬’ মহড়ার সমাপ্তি দুই বিমান বাহিনীর মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং পেশাদারি সৌহার্দ্যের এক অনন্য নিদর্শন হয়ে রইল। এই যৌথ উদ্যোগ ভারত ও জাপানের প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে আরও গভীর সহযোগিতা ও কৌশলগত সম্পর্ক গড়ে তোলার পথ প্রশস্ত করে চলেছে।

 

 

SC/SD/SKD


(রিলিজ আইডি: 2313959) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Bengali-TR , Tamil