সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
সাফাইকর্মীদের নিরাপত্তা, মর্যাদা ও জীবিকা সহায়তা দেয় নমস্তে
প্রকাশিত:
22 SEP 2026 1:39PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২২ সেপ্টেম্বর, ২০২৬
National Action for Mechanized Sanitation Ecosystem - NAMASTE (নমস্তে) প্রকল্পের লক্ষ্য হলো নিকাশী ও শৌচ পরিকাঠামোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণে কর্মীদের অবদানকে স্বীকৃতি দিয়ে একটি সহায়ক পরিবেশ তৈরির মাধ্যমে তাঁদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা।
সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের সচিব শ্রী সুধাংশ পন্থ জানিয়েছেন, নমস্তে প্রকল্পের অধীনে ২২শে সেপ্টেম্বর পর্যন্ত নিকাশী ও সেপটিক ট্যাঙ্ক কর্মী বিভাগ ৩৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সবকটিকেই অন্তর্ভুক্ত করেছে এবং ৯০,১৮৬ জন কর্মীকে বৈধতা দিয়েছে। এই কর্মীদলে ৮৬,৪৬৮ জন পুরুষ, ৩,৭১৩ জন মহিলা এবং পাঁচজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি রয়েছেন।
শ্রী পন্থ বলেন, ৮৭,০০৮টিরও বেশি ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) কিট এবং ৭৫৩টি জরুরি প্রতিক্রিয়া স্যানিটেশন ইউনিট (ইআরসিইউ) সুরক্ষা সরঞ্জাম সেট বিতরণ করা হয়েছে। মন্ত্রক ২৭,০৩৪টি স্বাস্থ্য-বীমার ই-কেওয়াইসি সম্পন্ন করেছে, ৫,৪৪৯টি পেশাগত প্রশিক্ষণ এবং নিকাশী ও সেপটিক ট্যাংক কর্মীদের জন্য ১,৮৪১টি কর্মশালার আয়োজন করেছে।
সচিব বলেন, স্বচ্ছতা উদ্যমী যোজনার মাধ্যমে যান্ত্রিকীকরণের জন্য মূলধন ভর্তুকি কর্মসূচির আওতায় ৯৮৩ জন সুবিধাভোগীকে ৩৪.১৬ কোটি টাকা দেওয়া হয়েছে। এপর্যন্ত ৮৭,০৩৭টি পিপিই কিটের অর্ডার দেওয়া হয়েছে এবং ৮৭,০০৮টি কিট সরবরাহ করা হয়েছে।
শ্রী পন্থ বলেন, বর্জ্য সংগ্রাহক উপবিভাগটি ৩৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ২,৫১,৭৫৬ জন বর্জ্য সংগ্রাহকের প্রোফাইল তৈরি করেছে, যার মধ্যে ১,৩৫,২৩৩ জন পুরুষ, ১,১৬,৪৯৮ জন মহিলা এবং ২৫ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি রয়েছেন।
তিনি বলেন, মন্ত্রক ৭,৫২৬টি স্বাস্থ্য-বীমা ই-কেওয়াইসি সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে এবং এর বাস্তবায়নে ১৭টি প্রশিক্ষণ প্রদানকারী ও ৩৩টি সহায়ক সংস্থা সহায়তা করছে।
সচিব বলেন, প্রোফাইলিং, পেশাগত সুরক্ষা, স্বাস্থ্য-বীমার আওতাভুক্তি, সক্ষমতা বৃদ্ধি এবং যান্ত্রিকীকরণের উপর সম্মিলিত মনোযোগের মাধ্যমে নমস্তে প্রকল্প একটি নিরাপদ ও আরও মর্যাদাপূর্ণ নিকাশী ও শৌচ ব্যবস্থাকে শক্তিশালী করছে এবং একই সঙ্গে সাফাইকর্মী ও আবর্জনা সংগ্রহকারীদের জন্য জীবিকা ও সামাজিক সুরক্ষা সহায়তা প্রসারিত করছে।
এই প্রকল্পটি সুস্থিত জীবিকা, সক্ষমতা বৃদ্ধি, সুরক্ষা সরঞ্জামের সহজলভ্যতা এবং যান্ত্রিকীকরণকে উৎসাহিত করে। ন্যাশনাল সাফাই কর্মী ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএসকেএফডিসি) এর বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে।
SC/SD/SKD
(রিলিজ আইডি: 2313546)
ভিজিটরের কাউন্টার : 4