প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী ‘সেমিকন ইন্ডিয়া ২০২৬’-এর কিছু মুহূর্ত শেয়ার করেছেন
প্রকাশিত:
17 SEP 2026 8:00PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুনদিল্লিতে আয়োজিত 'সেমিকন ইন্ডিয়া ২০২৬'-এর কিছু মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। অনুষ্ঠানের পঞ্চম সংস্করণের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী এই সম্মেলনে যোগ দিতে ভারতে আসা আন্তর্জাতিক প্রতিনিধিদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রী মোদী বলেন, "বিদেশ থেকে ভারতে আগত অতিথিদের আমি বিশেষ স্বাগত জানাই।"
প্রধানমন্ত্রী 'এক্স' হ্যান্ডেল-এ বলেন:
ভারতের সেমিকন্ডাক্টর পরিমণ্ডল বা পরিকাঠামো দ্রুত প্রসারিত হচ্ছে। এটি উদ্ভাবন, বিনিয়োগ এবং প্রবৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি করছে। দিল্লিতে 'সেমিকন ইন্ডিয়া ২০২৬'-এ ভাষণ দিচ্ছি।
https://x.com/narendramodi/status/2100465802982134227?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2100465802982134227%7Ctwgr%5E05e10b0e4d7487d55a1adb0b68afcea9e544fced%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2311913reg%3D48lang%3D2
'সেমিকন ইন্ডিয়া ২০২৬'-এর উদ্দীপনা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা কঠিন!
সেমিকন্ডাক্টরের মতো একটি ক্ষেত্রে ভারত যে নিজের প্রচেষ্টা আরও জোরদার করছে, তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত।
https://x.com/narendramodi/status/2100515495485288806?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2100515495485288806%7Ctwgr%5E05e10b0e4d7487d55a1adb0b68afcea9e544fced%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2311913reg%3D48lang%3D2
ভারত আজ ভবিষ্যতের চিপ তৈরির প্রস্তুতি নিচ্ছে!
সেমিকন্ডাক্টর মিশন ২.০
আরও গভীর সংস্কার।
প্রকল্পের ক্রমবর্ধমান তালিকা।
একটি পূর্ণাঙ্গ পরিমণ্ডল গড়ে তোলা হচ্ছে এবং এর কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের যুবসমাজ।
https://x.com/narendramodi/status/2100523396106977752?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2100523396106977752%7Ctwgr%5E05e10b0e4d7487d55a1adb0b68afcea9e544fced%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2311913reg%3D48lang%3D2
SC/PM/AS
(রিলিজ আইডি: 2312539)
ভিজিটরের কাউন্টার : 4