প্রধানমন্ত্রীরদপ্তর
ভারতের দ্রুত বিকাশমান ডিপ-টেক সক্ষমতা তুলে ধরে একটি নিবন্ধ শেয়ার করলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
17 SEP 2026 2:29PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জোহো-র প্রধান বৈজ্ঞানিক শ্রী শ্রীধর ভেম্বুর একটি নিবন্ধ শেয়ার করেছেন। এই নিবন্ধে তুলে ধরা হয়েছে যে, ভারতের দ্রুত বিকাশমান 'ডিপ-টেক' বা গভীর প্রযুক্তিগত সক্ষমতার পেছনে প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তা ও অঙ্গীকারের বড় ভূমিকা রয়েছে।
শ্রী মোদী বলেন, নিবন্ধটিতে সেমিকন্ডাক্টর, মহাকাশ, প্রতিরক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-র ক্ষেত্রে সক্ষমতা ও কারিগরি জ্ঞান অর্জনের বিষয়টি তুলে ধরা হয়েছে এবং বলা হয়েছে যে, ভারত এখন জটিল বিষয়গুলি নিজে শেখার বা আয়ত্ত করার পথ বেছে নিচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক্স হ্যান্ডলে জানানো হয়েছে:
“@zoho-র প্রধান বৈজ্ঞানিক শ্রী @svembu লিখেছেন যে, ভারতের দ্রুত বিকাশমান 'ডিপ-টেক' সক্ষমতার পেছনে প্রধানমন্ত্রী @narendramodi-র দূরদর্শী চিন্তা ও অঙ্গীকারের বড় ভূমিকা রয়েছে।
তিনি সেমিকন্ডাক্টর, মহাকাশ, প্রতিরক্ষা এবং এআই - এর মাধ্যমে সক্ষমতা ও কারিগরি জ্ঞান গড়ে তোলার বিষয়টি তুলে ধরেছেন এবং বলেছেন যে, ভারত এখন জটিল বিষয়গুলি নিজে শেখার পথ বেছে নিচ্ছে।”
https://x.com/PMOIndia/status/2100478659970863151?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2100478659970863151%7Ctwgr%5E21a7668af00563dfc754df492831cbe3ccbc3798%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasepage.aspx%3FPRID%3D2311308reg%3D48lang%3D1
SC/PM/SB
(রিলিজ আইডি: 2311373)
ভিজিটরের কাউন্টার : 5