মৎস্য ও পশু পালন এবং দুগ্ধশিল্প মন্ত্রক
azadi ka amrit mahotsav

গভীর সমুদ্রে মৎস্য আহরণ সংক্রান্ত জাতীয় কর্মশালা এবং এই কাজে অনুমোদনপ্রাপ্তদের সঙ্গে আলাপচারিতার আয়োজন করবে মৎস্য দপ্তর

প্রকাশিত: 16 SEP 2026 9:54AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ 

 

গুজরাটের গান্ধীনগরে ১৭ সেপ্টেম্বর গভীর সমুদ্রে মৎস্য আহরণ সংক্রান্ত জাতীয় কর্মশালা এবং এই কাজে অনুমোদনপ্রাপ্তদের সঙ্গে আলাপচারিতার আয়োজন করবে মৎস্য দপ্তর। 
এই কর্মশালায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মৎস্যচাষ, পশুপালন ও দুগ্ধ উৎপাদন এবং পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী শ্রী রাজীব রঞ্জন সিং; গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল; কেন্দ্রীয় মৎস্য দপ্তরের প্রতিমন্ত্রী অধ্যাপক এস পি সিং বাঘেল প্রমুখ। উপকূলবর্তী রাজ্যগুলির মহিলা মৎস্যজীবীরাও যোগ দেবেন এই কর্মশালায়। এছাড়াও নাবার্ড, আইসিএআর, সিআইএফএনইটি, এনসিইএল, এনসিডিসি, এসইএআই, এমপিইডিএ, ইআইসি’র মতো সংস্থার প্রতিনিধিরাও এই কর্মকাণ্ডে যোগ দেবেন। 
ভারত সরকারের মৎস্য দপ্তর মৎস্যচাষ ক্ষেত্রে সমবায়-ভিত্তিক উদ্যোগ এবং ডিজিটাইজেশনে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। এই কর্মশালায় প্রযুক্তি সংক্রান্ত প্রশিক্ষণের পাশাপাশি অর্থায়ন, প্রক্রিয়াকরণ, মূল্য সংযোগ এবং রপ্তানীর সুযোগ নিয়েও আলোচনা হবে। 
ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য প্রায় ১১ হাজার ৯৯ কিলোমিটার। বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পরিসর ২৪ লক্ষ বর্গ কিলোমিটার। এই পরিসর থেকে ৫৮.৬ লক্ষ মেট্রিক টন মৎস্য আহরণের সুযোগ রয়েছে। ৫০ লক্ষ মৎস্যজীবীর জীবিকা এর সঙ্গে জড়িত। ২০২৫-২৬ অর্থবর্ষে ভারত থেকে মৎস্য ও অন্যান্য সামুদ্রিক সম্পদ রপ্তানীর মূল্যমান দাঁড়িয়েছে ৭৩ হাজার ৮৯০ কোটি টাকা। 

 

 

SC/AC/SB


(রিলিজ আইডি: 2310748) ভিজিটরের কাউন্টার : 9
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada