প্রধানমন্ত্রীরদপ্তর
ইঞ্জিনিয়ার্স দিবসে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
প্রকাশিত:
15 SEP 2026 11:12AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইঞ্জিনিয়ার্স দিবস উপলক্ষ্যে সকল ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী মোদী নির্মাণ, উদ্ভাবন এবং একটি উন্নত ভবিষ্যৎ গড়তে সহায়ক সমাধান খুঁজে বের করতে ইঞ্জিনিয়ারদের অসাধারণ অবদানের প্রশংসা করেছেন।
প্রধানমন্ত্রী স্যর এম বিশ্বেশ্বরাইয়ার স্মৃতিতেও শ্রদ্ধাজ্ঞাপন করেন। স্যর এম বিশ্বেশ্বরাইয়ার ব্যতিক্রমী প্রকৌশল দক্ষতা এবং দেশ গড়ার দূরদৃষ্টি প্রজন্মের পর প্রজন্ম ধরে ইঞ্জিনিয়ারদের অনুপ্রাণিত করে চলেছে।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে বলেন, “উন্নত ভবিষ্যতের জন্য নির্মাণ, উদ্ভাবন ও সমাধান দেওয়া সকল ইঞ্জিনিয়ারদের #EngineersDay উপলক্ষ্যে শুভেচ্ছা।
স্যর এম বিশ্বেশ্বরাইয়া’কে শ্রদ্ধা জানাই, যাঁর প্রকৌশল প্রতিভা ও দেশ গড়ার দূরদৃষ্টি আজও অনুপ্রেরণা যোগায়”।
https://x.com/narendramodi/status/2099715896025743756?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2099715896025743756%7Ctwgr%5E4df6f5fc7631e74e073ed46d3bb8ecbc515edb11%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2310316reg%3D48lang%3D1
SC/SD/SB
(রিলিজ আইডি: 2310381)
ভিজিটরের কাউন্টার : 3