প্রধানমন্ত্রীর দপ্তর
চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক
পোস্ট করার দিনক্ষণ:
12 SEP 2026 7:45PM by PIB Agartala
নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে BRICS শীর্ষ সম্মেলনের অবকাশে চিনের প্রেসিডেন্ট মহামান্য শি জিনপিংয়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
দুই নেতা ২০২৫ সালের আগস্ট মাসে তিয়ানজিনে তাঁদের শেষ বৈঠকের পর থেকে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানান। তাঁরা পুনরায় উভয় দেশেরই পারস্পরিক সম্পর্ককে কৌশলগত ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি থেকে দেখা উচিত এই মতের ওপর জোর দেন। উভয় নেতাই মতপার্থক্য যেন বিরোধে পরিণত না হয় এই মনোভাবও ব্যক্ত করেন । প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, উভয় পক্ষকে তিনটি ‘পারস্পরিক’ নীতির দ্বারা পরিচালিত হতে হবে—পারস্পরিক সম্মান, সংবেদনশীলতা এবং স্বার্থ।
প্রধানমন্ত্রী বলেন যে, সীমান্তবর্তী এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা ধারাবাহিক দ্বিপাক্ষিক সম্পর্ক বিকাশের একটি অপরিহার্য ভিত্তি। তিনি সীমান্ত-সংক্রান্ত বর্তমান চুক্তি ও সমঝোতাগুলি উভয় পক্ষের মেনে চলার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। দুই নেতা তাঁদের দ্বিপাক্ষিক সম্পর্কের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং দুই দেশের জনগণের দীর্ঘমেয়াদি স্বার্থকে সামনে রেখে সীমান্ত সমস্যার একটি ন্যায্য, যুক্তিসঙ্গত ও পরস্পর গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার ব্যাপারে তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
দুই নেতা দু-দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতির বিষয়টি উল্লেখ করেন এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান, ব্যবসায়িক যোগাযোগ ও যাতায়াত আরও বাড়ানোর প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করেন। অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে তাঁরা একে অপরের উদ্বেগের বিষয়গুলি সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এর মধ্যে রয়েছে বাণিজ্যে ভারসাম্যহীনতা, সরবরাহ শৃঙ্খল-সংক্রান্ত সমস্যা এবং অর্থবহ ও পূর্বানুমানযোগ্য বাজারে প্রবেশাধিকার সহজতর করা।
দুই নেতা একমত হন যে, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় এবং চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে উভয় পক্ষের অভিন্ন ক্ষেত্র বা ঐকমত্য আরও প্রসারিত করার প্রচেষ্টা অব্যাহত রাখা উচিত।
শ্রী নরেন্দ্র মোদী ভারতের BRICS সভাপতিত্বের প্রতি চিনের সমর্থন এবং BRICS শীর্ষ সম্মেলন-২০২৬-এর সাফল্যে চিনের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2310146)
ভিজিটরদের কাউন্টার : 2
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam