প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

পোস্ট করার দিনক্ষণ: 13 SEP 2026 6:15PM by PIB Agartala

নয়াদিল্লী, ১৩ সেপ্টেম্বর ২০২৬

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি শ্রী সিরিল রামাফোসার সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

 

দুই নেতা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেন এবং ভারত ও দক্ষিণ আফ্রিকার বহুমুখী কৌশলগত অংশীদারিত্ব নিয়ে মতবিনিময় করেন। তাঁরা বলেন, ভারত ও দক্ষিণ আফ্রিকার ঘনিষ্ঠ ও দীর্ঘদিনের সম্পর্কের ভিত্তি হল অভিন্ন ঐতিহাসিক সংগ্রাম, দৃঢ় সাংস্কৃতিক সাদৃশ্য, শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক এবং গভীর জনসম্পর্ক।

 

দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং বহুপাক্ষিক মঞ্চগুলিতে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে সম্মত হন। দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে সফলভাবে চিতা স্থানান্তরের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকাকে আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্সে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ জানান।

 

রাষ্ট্রপতি রামাফোসা তাঁকে এবং তাঁর প্রতিনিধিদলকে উষ্ণ আতিথ্য প্রদানের জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানান। তিনি সফলভাবে ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের জন্যেও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

*****

PS/AL


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2310128) ভিজিটরদের কাউন্টার : 3