প্রধানমন্ত্রীর দপ্তর
নতুন দিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে কাজাখস্তান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
পোস্ট করার দিনক্ষণ:
13 SEP 2026 4:31PM by PIB Agartala
নতুন দিল্লি, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলনের ফাঁকে কাজাখস্তান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি মহামান্য শ্রী কাসিম-জোমার্ট তোকায়েভের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রী মোদী কাজাখস্তানের সঙ্গে ভারতের প্রাচীন সভ্যতার সম্পর্কের কথা স্মরণ করেন এবং সাম্প্রতিক বছরগুলোতে ভারত-কাজাখস্তান সম্পর্কের ধারাবাহিক অগ্রগতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। দুই নেতা রাজনীতি, বাণিজ্য, প্রতিরক্ষা ও নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, উদীয়মান প্রযুক্তি, সৃজনশীল অর্থনীতি এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের মতো বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করেন। এছাড়া, তাঁরা আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলি নিয়েও নিজেদের মতামত বিনিময় করেন।
উভয় দেশের জনগণের পারস্পরিক কল্যাণ এবং এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করার বিষয়ে নেতারা তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
*****
PS/AL
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2310120)
ভিজিটরদের কাউন্টার : 2
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam