শিল্পওবাণিজ্যমন্ত্রক
২০২৬-এর আগস্টের পাইকারি মূল্য সূচক (ভিত্তিবর্ষ ২০২২-২৩)-এর অন্তর্বর্তীকালীন হিসেব
প্রকাশিত:
14 SEP 2026 12:01PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বার্ষিক হিসেবের ভিত্তিতে ২০২৬-এর জুলাইয়ের ৯.৭৮-এর তুলনায় আগস্টে সর্বভারতীয় পাইকারি মূল্য সূচকের মুদ্রাস্ফীতি ৯.৯২ শতাংশ হয়েছে। ২০২৬-এর আগস্টে সমস্ত পণ্যের সূচক দাঁড়ায় ১১০.৮-এ। ২০২৬-এর জুলাইয়ে তা ছিল ১১০.০।
বাৎসরিক ভিত্তিতে আগস্ট মাসে জ্বালানি, বিদ্যুৎ এবং নির্মাণ সামগ্রীতে মুদ্রাস্ফীতির হার যথাক্রমে ছিল ৭.৭৬, ২২.৯৩ এবং ৮.৩৭ শতাংশ।
২০২৬-এর জুলাইয়ে এই হার ছিল যথাক্রমে ৮.৫২, ২০.০৫ এবং ৮.২৯ শতাংশ। জ্বালানি, বিদ্যুৎ এবং নির্মাণ সামগ্রীর সূচক আগস্ট মাসে যথাক্রমে ছিল ১১৮.১, ১০৮.৩ এবং ১০৮.৮। জুলাই, ২০২৬-এ এই সূচক ছিল যথাক্রমে ১১৭.২, ১০৫.৪ এবং ১০৮.৪।
আগস্ট ২০২৬-এর পাইকারি মূল্য সূচকের মূল চালিকাশক্তি হিসেবে দেখা দিয়েছে খনিজ তেল (পেট্রোপণ্য সহ), খাদ্যসামগ্রী, তৈরি করা খাদ্যসামগ্রী, প্রাথমিক ধাতু উৎপাদন, খাদ্য নয় এমন সামগ্রী, রাসায়নিক উৎপাদন এবং রাসায়নিক পণ্য।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন –
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2309977®=3&lang=1
SC/AB/DM
(রিলিজ আইডি: 2310014)
ভিজিটরের কাউন্টার : 2