নারী ও শিশু কল্যাণ মন্ত্রক
হাসপাতাল, পুলিশ, শিশু কল্যাণ সমিতি, তৃনমূল স্তরের কর্মী — অবৈধ দত্তকের সমস্যার বিরুদ্ধে দিল্লিতে অনুষ্ঠিত কর্মশালা
পোস্ট করার দিনক্ষণ:
11 SEP 2026 10:16AM by PIB Agartala
নতুনদিল্লি, ১১ সেপ্টেম্বর, ২০২৬
কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের ‘সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটি’ (কারা) নতুনদিল্লির দিল্লি সচিবালয়ের মেন অডিটোরয়ামে দত্তক গ্রহণ সংক্রান্ত একটি সচেতনতা কর্মশালার আয়োজন করে। দিল্লি সরকারের নারী ও শিশু বিকাশ বিভাগ এবং ‘দিল্লি স্টেট অ্যাডপশন রিসোর্স এজেন্সি’ (সারা)-র সহযোগিতায় এই কর্মশালা আয়োজনে সহায়তা করেছে। কর্মশালার মূল বিষয় ছিল “আইনসম্মত দত্তক গ্রহণ; নিরাপদ শৈশব; সুরক্ষিত ভবিষ্যৎ; বেআইনিভাবে দত্তক গ্রহণকে ‘না’ বলুন”।
এই কর্মশালায় উপস্থিত ছিলেন কারা-র মূখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রীমতী ভাবনা সাক্সেনা; দিল্লি সরকারের মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের সচিব শ্রীমতী রশ্মি সিং; এসপিইউডব্লিউএসি-র ডিসিপি শ্রীমতী নেহা যাদব; দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার অতিরিক্ত সিপি শ্রীমতী মনিকা ভরদ্বাজ; ডিসিপিসিপিআর-এর চেয়ারপারসন শ্রী ও.পি. ব্যাস; আউটার নর্থ জেলার সিএমও ডা. অনিল যাদব; এবং শিশু সুরক্ষা, দত্তক গ্রহণ ব্যবস্থা, স্বাস্থ্য ও পুলিশ বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা।
শিশু সুরক্ষা ও দত্তক গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রায় ২০০ জন অংশগ্রহণকারীকে নিয়ে আয়োজিত এই কর্মশালার লক্ষ্য ছিল—আইনসম্মত পদ্ধতিতে, স্বচ্ছ ও শিশুদের সহায়ক দত্তক গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং অবৈধভাবে শিশু দত্তক নেওয়ার ঝুঁকি ও এর গুরুতর পরিণাম সম্পর্কে প্রয়োজনীয় সচেতনতা গড়ে তোলা।
এই কর্মশালায় তিনটি অধিবেশন ছিল, যেখানে অবৈধ দত্তক গ্রহণ প্রতিহত করার জন্য ও এ সংক্রান্ত পদক্ষেপের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা করা হয়: প্রথম অধিবেশন —"অবৈধ দত্তক গ্রহণ: নতুন নতুন প্রবণতা, চ্যালেঞ্জ এবং ও জাতীয় পর্যায়ে গৃহীত পদক্ষেপ"; দ্বিতীয় অধিবেশন —"অবৈধভাবে দত্তক গ্রহণ প্রতিরোধে হাসপাতাল/নার্সিং হোম, স্বাস্থ্য ব্যবস্থা, পুলিশ ও বিচার বিভাগের ভূমিকা"; এবং তৃতীয় অধিবেশন —"শিশু সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা: সারা, শিশু কল্যাণ সমিতি, জেলাস্তরে শিশু সুরক্ষা ইউনিট ও শিশুদের কল্যাণের জন্য নানা প্রতিষ্ঠান"।
কর্মশালার শেষে একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। যার লক্ষ্য ছিল বিভিন্ন অধিবেশনে আলোচিত বিষয়গুলি সম্পর্কে অংশগ্রহণকারীরা কতটা বুঝতে পেরেছেন, সে বিষয়ে ধারণা পেতে এই পর্বের আয়োজন করা হয়। এই কর্মশালায় অংশগ্রহণকারীদের আইনি বিধান এবং তাদের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে চিন্তাভাবনা করতে উদ্বুদ্ধ করে। পাশাপাশি, আইনি পদ্ধতিতে দত্তক গ্রহণ প্রক্রিয়া, শিশু সুরক্ষা এবং অবৈধ দত্তক গ্রহণ প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে সাহায্য করে এই কর্মশালা ।
'ডিএমআরসি সালাম বালক ট্রাস্ট'- একটি নাটিকা পরিবেশন করে, যেখানে অংশগ্রহণকারীদের শিশু অধিকার ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতন করে তোলা হয়। নাটিকাটিতে প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ, সুরক্ষিত ও সহায়তাপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে সকলের সম্মিলিত দায়িত্বের বিষয়টি তুলে ধরা হয়।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2309219)
ভিজিটরদের কাউন্টার : 5