প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

সামুদ্রিক মহড়া সমুদ্র লক্ষণের চতুর্থ পর্বে মালয়েশিয়ার লুমুটে পৌঁছেছে আইএনএস মহীশূর

প্রকাশিত: 10 SEP 2026 2:36PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর, ২০২৬ 

 

সামুদ্রিক  মহড়ার অংশ হিসেবে মালয়েশিয়ার লুমুটে পৌঁছোলো আইএনএস মহীশূর। ভারতীয় নৌবাহিনী এবং রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সামুদ্রিক মহড়ার  অংশ হিসেবে সমুদ্র লক্ষণ-এর চতুর্থ পর্বে অংশ নিতে ০৯ সেপ্টেম্বর আইএনএস মহীশূর লুমুটে পৌঁছোয়।
মহড়ায় অংশ নিতে আসা যুদ্ধ জাহাজ এবং ক্রুদের রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীর কর্মীরা এবং মালয়েশিয়ায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে স্বাগত জানানো হয়।
সমুদ্র লক্ষ্মণ অনুশীলনের অঙ্গ হিসেবে পোতাশ্রয়ে এবং সমুদ্রে পেশাদারী কাজের পাশাপাশি ডেক পরিদর্শন, মহড়া, ক্রীড়ানুষ্ঠানে যোগদানও রয়েছে।এই কার্যক্রম উভয় নৌবাহিনীর কর্মীদের পেশাগত অভিজ্ঞতা বিনিময়, আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি এবং বৃহত্তর পারস্পরিক বোঝাপড়ার সুযোগ প্রদান করবে।
পয়লা জুলাই  অনুষ্ঠিত দ্বাদশতম ভারত - মালয়েশিয়া সাব কমিটির  বৈঠকে এই বিষয়ের ওপর আলোকপাত করা হয়। এই সফর ভারত ও মালয়েশিয়ার মধ্যে শক্তিশালী এবং স্থায়ী সামুদ্রিক অংশীদারিত্বের পাশাপাশি দুই নৌবাহিনীর মধ্যে সহযোগিতা প্রসারের পথও গড়ে দেবে।

ভারতের মহাসাগর  দৃষ্টিভঙ্গি এবং আসিয়ান-ইন্ডিয়া সামুদ্রিক সহযোগিতা বর্ষের  সঙ্গে সঙ্গতি রেখেই এই অভিযান ।

 

SC/AB/SB


(রিলিজ আইডি: 2308735) ভিজিটরের কাউন্টার : 9
এই রিলিজটি পড়তে পারেন: English , Gujarati , Urdu , हिन्दी , Bengali-TR , Tamil , Kannada