কৃষিমন্ত্রক
নতুন দিল্লিতে শুষ্কভূমি কংগ্রেস ২০২৬
প্রকাশিত:
09 SEP 2026 7:23PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শুষ্কভূমি নিয়ে কাজ করা বিশ্বের বৈজ্ঞানিক, নীতি নির্ধারক এবং কৃষি সম্প্রদায় নতুন দিল্লিতে তিন দিনের শুষ্কভূমি কংগ্রেস ২০২৬ যোগ দিচ্ছে। ১০ থেকে ১২ সেপ্টেম্বর আয়োজিত এই সম্মেলনের বিষয় দক্ষিণ – দক্ষিণ সহযোগিতায় শুষ্কভূমিকে কৃষিকাজে রূপান্তরীকরণ।
ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর) এবং ইন্টারন্যাশনাল ক্রপস রিসার্চ ইন্সটিটিউট ফর দ্য সেমি অ্যারিড ট্রপিক্স (আইসিআরআইএসএটি) – এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলন ন্যাশনাল এগ্রিকালচারাল সায়েন্স কংগ্রেসে অনুষ্ঠিত হবে। আইসিএআর – আইসিআরআইএসএটি’র অংশীদারিত্বে ৫০ বছর পূর্তির এটি এক মাইলফলক উদযাপন।
সারা বিশ্বে যত স্থলভাগ রয়েছে, তাঁর ৪৫ শতাংশই শুষ্কভূমি। এতে বাস করেন প্রায় ২ বিলিয়ন মানুষ। এদের অনেকেই ক্ষুদ্র চাষী। জলবায়ু পরিবর্তনশীলতা, ভূমিক্ষয়, জলাভাব এবং পরিবর্তিত বাজার সমস্যার সঙ্গে তাঁদের প্রতিনিয়ত মোকাবিলা করতে হয়।
এশিয়া, আফ্রিকা ও আমেরিকা থেকে তিন দিনের এই সম্মেলনে ৮০০’রও বেশি বিজ্ঞানী, নীতি-নির্ধারক, কৃষি প্রতিনিধিদল যোগ দেবেন। প্রজনন, জলবায়ু স্থিতিশীলতা, পুষ্টি, বাজার, চাষের পদ্ধতি, বীজ ব্যবস্থা, লিঙ্গ, যুব অন্তর্ভুক্তিকরণ নিয়ে সম্মেলনে আলোচনা হবে।
সম্মেলনের শেষ দিন দক্ষিণ – দক্ষিণ সহযোগিতা নিয়ে রাষ্ট্রসঙ্ঘ দিবস উদযাপন হবে এবং এই দিনের অধিবেশনে কৃষি গবেষণায় দক্ষিণ – দক্ষিণ এবং ত্রিপাক্ষীয় সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা হবে। সম্মেলন শেষ হবে শুষ্কভূমি (থ্রি ডি) নিয়ে ঘোষণাপত্রের মধ্য দিয়ে। সেইসঙ্গে, নতুন অংশীদারদের নাম ঘোষণা, সমঝোতাপত্র স্বাক্ষর এবং শুষ্কভূমি বিজ্ঞান গবেষণায় উল্লেখযোগ্য সাফল্যের জন্য পুরস্কার প্রদান করা হবে।
কৃষি, কৃষক কল্যাণ ও গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান প্রধান অতিথি হিসেবে সম্মেলনে ভাষণ দেবেন।
SC/AB/SB
(রিলিজ আইডি: 2308631)
ভিজিটরের কাউন্টার : 3