PIB Backgrounder
azadi ka amrit mahotsav

৭ম গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬

প্রকাশিত: 08 SEP 2026 6:01PM by PIB Kolkata

০৮ সেপ্টেম্বর, ২০২৬

 

ফিনটেক বিপ্লব

উদ্ভাবন এবং ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (DPI)-এর মাধ্যমে ভারত গ্লোবাল ফিনটেককে নতুন রূপ দিচ্ছে। আধার, ইন্টারনেটের প্রসার এবং ইউপিআই (UPI)-এর বিকাশ আর্থিক সেবাকে পরিবর্তন করেছে। মুম্বইতে এ বছর ৮ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত ৭ম গ্লোবাল ফিনটেক ফেস্ট (GFF) ডিজিটাল অর্থায়নে ভারতের ক্রমবর্ধমান আন্তর্জাতিক প্রভাব তুলে ধরতে চলেছে। ২০২০ সালে সূচনার পর থেকে এটি উদ্ভাবকদের ধারণা বিনিময়ের অন্যতম প্রধান আন্তর্জাতিক মঞ্চে পরিণত হয়েছে।

জিএফএফ ২০২৬ পরিচালনাকারী সংস্থাসমূহ

পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়া (PCI), ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এবং ফিনটেক কনভারজেন্স কাউন্সিল (FCC)-এর উদ্যোগে এই উৎসব আয়োজিত হচ্ছে। সঙ্গে রয়েছে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক, অর্থ মন্ত্রক, পররাষ্ট্র মন্ত্রকের NEST বিভাগ, নীতি আয়োগ, আরবিআই, সেবি, আইএফএসসিএ এবং পিএফআরডিএ।

জিএফএফ ২০২৬ - থিম ও মূল বিষয়বস্তু

এ বছরের থিম হল- “Potential to Impact: Agentic AI | Tokenisation | Quantum: Trusted, Connected, Global Systems for Inclusive Finance”

* *Agentic AI:* এটি রিয়েল-টাইমে সিদ্ধান্ত গ্রহণ, প্রক্রিয়া পরিচালনা এবং গ্রাহক পরিষেবা প্রদানে সাহায্য করে।

* *Tokenisation:* এটি সম্পদকে ডিজিটাল ইউনিটে রূপান্তরিত করে তাৎক্ষণিক অর্থ পরিশোধ করতে সাহায্য করে।

* *Quantum:* কোয়ান্টাম প্রযুক্তি কম্পিউটিং ও সাইবার নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করে দীর্ঘমেয়াদী আস্থা সুনিশ্চিত করে।

ফিনটেক ও এর প্রযুক্তি

ফিনটেক, প্রযুক্তি ব্যবহার করে আর্থিক ব্যবস্থাকে আরও দক্ষ ও অন্তর্ভুক্তিমূলক করে তোলে।

 এর মূল প্রযুক্তিগুলি হল: এপিআই (API), ক্লাউড কম্পিউটিং, বায়োমেট্রিক্স, ডিস্ট্রিবিউটেড লেজার প্রযুক্তি (DLT), বিগ ডেটা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও মেশিন লার্নিং (ML)।

ফিনটেকের গুরুত্ব ও সুবিধা

ফিনটেক গ্রাহকদের বৈচিত্র্যময় পরিষেবা দেয় এবং প্রতিষ্ঠানগুলির দক্ষতা বাড়ায়।

* *দক্ষতা:* ২০২৬ সালের জুলাই মাসে ইউপিআই ২৩৬৫.৮ কোটি টাকার লেনদেন সম্পন্ন করেছে, যার মূল্য ২৯.৮৮ লক্ষ কোটি টাকা।

* *আর্থিক অন্তর্ভুক্তি:* ভারতে আর্থিক অন্তর্ভুক্তির সূচক ২০১৭ সালের মার্চে ৪৩.৪ থেকে বেড়ে ২০২৬ সালের মার্চে ৭০.০-এ পৌঁছেছে।

* *ঝুঁকি হ্রাস:* বিকল্প ঋণ ব্যবস্থার মাধ্যমে এটি ব্যাংকিং ক্ষেত্রের ওপর একক নির্ভরতা কমিয়ে আর্থিক ব্যবস্থার স্থায়িত্ব বাড়ায়।

ভারতের ফিনটেক সাফল্যের ভিত্তি

* *JAM ট্রিনিটি:* জনধন অ্যাকাউন্ট (৫৯.১৫ কোটি) এবং আধার (১৪৪ কোটির বেশি) ডিজিটাল অন্তর্ভুক্তির মূল ভিত্তি তৈরি করেছে।

* *ইউপিআই:* এটি বিশ্বব্যাপী রিয়েল-টাইম লেনদেনের প্রায় ৫০% পরিচালনা করে এবং ১১টি দেশে চালু রয়েছে।

* *ডিজিটাল পরিচয় ও নথি:* আধার ই-কেওয়াইসি (২৪৫৮ কোটির বেশি লেনদেন) এবং ডিজিলকার (৭৩.৫৩ কোটি ব্যবহারকারী) দ্রুত পরিষেবা প্রদানে সাহায্য করছে।

* *ডিজিটাল ওয়েলফেয়ার:* ডিবিটি (DBT)-এর মাধ্যমে সরাসরি অ্যাকাউন্টে ৫৩.২৬ লক্ষ কোটি টাকা হস্তান্তর করা হয়েছে।

* *ওএনডিসি:* ওএনডিসি (ONDC) ২০ কোটির বেশি ক্রেতা এবং ৫ লক্ষ বিক্রেতাকে ডিজিটাল বাণিজ্যে যুক্ত করেছে।

শক্তিশালী ও বিশ্বস্ত নিয়ন্ত্রক ব্যবস্থা

আরবিআই এবং সরকার ফিনটেক ক্ষেত্রের সুরক্ষায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে:

* *স্ব-নিয়ন্ত্রণ:* আরবিআই ২০২৪ সালে SRO-FT কাঠামো এনেছে।

* *পেমেন্ট সুরক্ষা:* সাইবার হুমকি মোকাবিলায় ডিজিটাল পেমেন্ট সিকিউরিটি কন্ট্রোলস সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।

* *ডেটা সুরক্ষার আইনি ব্যবস্থাপনা:* ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট এবং ২০২৫ সালের বিধিমালা প্রণয়ন করা হয়েছে।

* *নিয়ন্ত্রক স্যান্ডবক্স:* এর মাধ্যমে ২০১৯ সাল থেকে নতুন উদ্ভাবন সংক্রান্ত পরীক্ষার সুযোগ দেওয়া হচ্ছে।

* *গ্রাহক সুরক্ষা:* প্রতারণামূলক অ্যাপ বন্ধে ডিজিটাল লেন্ডিং সংক্রান্ত নির্দেশিকা এবং 'সচেত' (SACHET) পোর্টাল চালু করা হয়েছে।

আগামী দিনের পথ

ভারতের ফিনটেক বাস্তুতন্ত্রের মূল শক্তি হল, বৃহৎ স্তরে পরিচালনা ও প্রাতিষ্ঠানিক আস্থা। কৃত্রিম বুদ্ধিমত্তা, টোকেনাইজেশন বা নিরাপদ বিকল্প কোচের ব্যবস্থা ও কোয়ান্টাম প্রযুক্তির সঠিক ব্যবহারের সঙ্গে শক্তিশালী সাইবার সুরক্ষা বজায় রাখা জরুরি। উদীয়মান অর্থনীতি এবং গ্লোবাল সাউথের দেশগুলির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ভারত ডিজিটাল অর্থায়নে আন্তর্জাতিক নেতৃত্বপ্রদানকারী দেশ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চলেছে।

তথ্যবিবরণী:

Global FinTech Fest

PIB

 

Ministry of Finance

 

 

 

National Payments Corporation of India

 

 

Reserve Bank of India

 

 

Others

 

7th Global Fintech Fest 2026

 

*******

SSS/PK/Kol/...


(রিলিজ আইডি: 2308189) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , हिन्दी , Urdu