প্রধানমন্ত্রীরদপ্তর
মুম্বইয়ে ‘গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬’-এর উদ্বোধন প্রধানমন্ত্রীর
প্রকাশিত:
08 SEP 2026 8:28PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মুম্বইয়ে 'গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬'-এর উদ্বোধন করেন। তাঁর ভাষণে প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত উদ্ভাবক, নেতৃবৃন্দ এবং বিনিয়োগকারীদের উষ্ণ স্বাগত জানান। তিনি বলেন যে, তৃতীয়বার সরকারের দায়িত্ব গ্রহণের পর এই অনুষ্ঠানে টানা তৃতীয়বার তাঁর উপস্থিতি যেন জাতীয় গুরুত্বের এক 'হ্যাটট্রিক'-এর মতো অনুভূত হচ্ছে। শ্রী মোদী বলেন, "এই হ্যাটট্রিক প্রমাণ করে যে, 'বিকশিত ভারত'-এর লক্ষ্যে আপনারা এবং আপনাদের কাজ কতটা গুরুত্বপূর্ণ।"
ফিনটেক ক্ষেত্রের গতিশীল বিবর্তনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ক্রমবর্ধমান উদ্দীপনা, তরুণদের অংশগ্রহণ এবং সাহসী ঝুঁকি নেওয়ার ক্ষমতার ফলে এই ক্ষেত্রে সম্ভাবনার এক নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন যে, এই ক্ষেত্রের প্রাণবন্ত বিকাশ দেশের ভবিষ্যৎ নিয়ে তাঁর আশাকে আরও সুদৃঢ় করছে। শ্রী মোদী দৃঢ়তার সঙ্গে বলেন,"বিকশিত ভারত-এর ভবিষ্যৎ নিয়ে আমার বিশ্বাস আরও জোরালো হচ্ছে।"
প্রযুক্তিগত উদ্ভাবন এবং সাংস্কৃতিক উদযাপনের মধ্যে এক চমৎকার সাদৃশ্য তুলে ধরে প্রধানমন্ত্রী মহারাষ্ট্র ও সারা দেশে অত্যন্ত প্রতীক্ষিত 'গণেশোৎসব'-এর প্রাক্কালে মুম্বইয়ের উৎসবমুখর পরিবেশের কথা উল্লেখ করেন। কোনও শুভ কাজের আগে ঈশ্বরের প্রার্থনার ঐতিহ্য মেনে তিনি ভগবান গণেশের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রী মোদী বলেন, "গণপতি বাপ্পার চরণে প্রণাম জানিয়ে আমি 'গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬'-এর জন্য আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।"
সংঘাত, বাণিজ্য-সংক্রান্ত অস্থিরতা এবং জ্বালানি ও পণ্য সরবরাহের শৃঙ্খলের ওপর তীব্র চাপের মত জটিল আন্তর্জাতিক পরিস্থিতির কথা স্বীকার করে প্রধানমন্ত্রী এপ্রিল-জুন ত্রৈমাসিকের কঠিন সময়ে ভারতের ৭.৮ শতাংশ শক্তিশালী অগ্রগতির বিষয়টি তুলে ধরেন।
ভারতের অর্থনৈতিক যাত্রার সাম্প্রতিক এক বড় স্বীকৃতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাপানের একটি ক্রেডিট রেটিং এজেন্সি তিন দশক পর ভারতের 'সার্বভৌম রেটিং'-কে 'এ-মাইনাস' (A-) ক্যাটাগরিতে উন্নীত করেছে।
তিনি এই ঐতিহাসিক মাইলফলক অর্জনের কৃতিত্ব দেন কাঠামোগত সংস্কার এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে, যা দেশের অগ্রগতিকে অব্যাহত রেখেছে। শ্রী মোদী দৃঢ়তার সঙ্গে বলেন, "আমি আবারও বলছি, ভারতের এই সংস্কার-অভিযান আরও দ্রুত গতিতে এগিয়ে চলবে।" ভারতের প্রযুক্তিগত উত্থানের অসাধারণ আখ্যানের প্রশংসা করে প্রধানমন্ত্রী 'ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস'-কে এই রূপান্তরের অবিসংবাদিত নায়ক হিসেবে চিহ্নিত করেন। তিনি জোর দিয়ে বলেন যে, জাতীয় ফিনটেক বিপ্লব নিয়ে যে কোনও আলোচনায় এই প্ল্যাটফর্মের প্রভাবকে স্বীকার না করলে, তা অসম্পূর্ণই থেকে যাবে।
গত ২৫ আগস্ট ইউপিআই-এর দশম বার্ষিকী উদযাপনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী আর্থিক ক্ষেত্রের বিশেষজ্ঞদের প্রাথমিক সংশয় এবং বর্তমান বাস্তবতার মধ্যে পার্থক্য তুলে ধরেন; বর্তমানে লক্ষ লক্ষ মানুষ, যাঁরা আগে ব্যাঙ্কিং পরিষেবার আওতার বাইরে ছিলেন, এখন তাঁরা ডিজিটাল অর্থনীতির চালিকাশক্তি হয়ে উঠেছেন।
প্রধানমন্ত্রী জানান, শুধুমাত্র অগাস্ট মাসেই ২৪ বিলিয়নেরও বেশি ইউপিআই লেনদেন হয়েছে; এর অর্থ হলো, এই অনুষ্ঠানের শুরুর মাত্র দশ মিনিটেই প্রায় ৫০ লক্ষ লেনদেন সম্পন্ন হয়েছে। এই অভূতপূর্ব গ্রহণের হার যে কেবল প্রযুক্তির গণ্ডিতে সীমাবদ্ধ নয়, তা বোঝাতে তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মন্তব্যের উল্লেখ করেন। শ্রী মোদী বলেন, "এই প্রভাবের কারণেই প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেছিলেন যে, ইউপিআই কেবল একটি প্রযুক্তিগত সাফল্যের গল্প নয়, এটি একটি সভ্যতার গল্প।"
ভারতের প্রধান ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিশ্বব্যাপী সম্প্রসারণের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী গর্বের সঙ্গে ঘোষণা করেন যে, ইউপিআই এখন ১১টি দেশে চালু হয়েছে, যা আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে একসময় অকল্পনীয় বিষয় ছিল এবং আজ তা দৈনন্দিন বাস্তবে পরিণত হয়েছে।
ভবিষ্যৎ লক্ষ্যের প্রেক্ষাপট তৈরি করে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট শিল্পমহলকে আহ্বান জানান, তাঁরা যেন বর্তমান সাফল্যগুলিকে চূড়ান্ত গন্তব্য হিসেবে না দেখে কেবল যাত্রার সূচনা হিসেবে বিবেচনা করেন। নীতি-নির্ধারণ ও প্রশাসনিক ক্ষেত্রে তাঁর ২৫ বছরের অভিজ্ঞতার আলোকে তিনি নিরন্তর অগ্রগতির দর্শন তুলে ধরেন। শ্রী মোদী দৃঢ়ভাবে বলেন, "যখন একটি লক্ষ্য অর্জিত হয়, তখন আমি আরও বড় কোনও লক্ষ্যের প্রস্তুতির কাজে ব্যস্ত হয়ে পড়ি।"
তিনি ‘ডিজিটাল ইন্ডিয়া’-র সাফল্যের ভিত্তি হিসেবে গড়ে ওঠা ব্যাপক পরিসর, নিরাপদ ব্যবস্থা, গণমুখী প্রসার এবং মানুষের আস্থার মতো মূল মূল্যবোধগুলিকেও সমুন্নত রাখার ওপর জোর দেন।
শ্রী মোদী দৃঢ়ভাবে বলেন, “এই মূল্যবোধগুলিকে বিবেচনায় রেখে ফিনটেক ক্ষেত্রকে অবশ্যই পরবর্তী প্রজন্মের উদ্ভাবনের ওপর গুরুত্ব দিতে হবে।”
https://x.com/narendramodi/status/2097312762951299509?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2097312762951299509%7Ctwgr%5Edf695e0908f7dc08bec1918872c811620db8936e%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2308027reg%3D1lang%3D1
https://x.com/PMOIndia/status/2097313831613776060?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2097313831613776060%7Ctwgr%5Edf695e0908f7dc08bec1918872c811620db8936e%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2308027reg%3D1lang%3D1
https://x.com/PMOIndia/status/2097314401019945144?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2097314401019945144%7Ctwgr%5Edf695e0908f7dc08bec1918872c811620db8936e%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2308027reg%3D1lang%3D1
https://x.com/PMOIndia/status/2097317739572691007?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2097317739572691007%7Ctwgr%5Edf695e0908f7dc08bec1918872c811620db8936e%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2308027reg%3D1lang%3D1
https://x.com/PMOIndia/status/2097318099515228463?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2097318099515228463%7Ctwgr%5Edf695e0908f7dc08bec1918872c811620db8936e%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2308027reg%3D1lang%3D1
SC/MP/NS…
(রিলিজ আইডি: 2308183)
ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam