বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
এজেন্টিক এআই যুগের স্বার্থে ভারতের কর্মশক্তিকে প্রস্তুত করতে এজেন্টিক এআই দক্ষতা প্রশিক্ষণের সূচনা করল এনআইইএলআইটি এবং ইন্টেল ইন্ডিয়া
প্রকাশিত:
03 SEP 2026 11:13AM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩ সেপ্টেম্বর, ২০২৬
ইন্টেল ইন্ডিয়ার সঙ্গে যৌথ সহযোগিতার ভিত্তিতে নয়াদিল্লির ইন্ডিয়া হ্যাবিট্যাট সেন্টারে কেন্দ্রের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (এনআইইএলআইটি)এজেন্টিক এআই যুগের জন্য ভবিষ্যৎ কর্মশক্তিকে প্রস্তুত করা নিয়ে ন্যাশনাল লিডারশিপ ডায়ালগের আয়োজন করে।
এই ডায়ালগে সরকার, বিদেশী দূতাবাস, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প এবং দক্ষতা প্রশিক্ষণ ক্ষেত্রের বরিষ্ঠ প্রতিনিধিরা যোগ দেন। দ্রুত পরিবর্তনশীল কৃত্রিম বুদ্ধিমত্তার প্রেক্ষাপট এবং ভারতে কাজ, শিক্ষা ও কর্মশক্তি উন্নয়নের ভবিষ্যতের উপর এর প্রভাব নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-এর চেয়ারপার্সন শ্রী শশী শেখর ভেমপতি, এনআইইএলআইটি-এর মহানির্দেশক ডঃ এম. এম. ত্রিপাঠি, ইন্ডিয়া এআই মিশনের সিওও এবং এমইআইটিওয়াই-এর যুগ্ম সচিব শ্রী সুদীপ শ্রীবাস্তব, ইন্টেলের হেড ও গ্লোবাল ডিরেক্টর শ্রী অংশুল সোনাক প্রমুখ।
এজেন্টিক এআই দ্বারা সৃষ্ট উদ্ভূত সুযোগ ও চ্যালেঞ্জ এবং ক্রমবর্ধমান এআই-চালিত অর্থনীতির জন্য ভারতের কর্মশক্তির প্রস্তুত করার প্রয়োজনীয়তার উপর আলোকপাত করা হয়। নতুন দক্ষতার প্রয়োজনীয়তা, শিল্প-ভিত্তিক পাঠক্রম, অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা, শিক্ষকদের গড়ে তোলা, এআই ভিত্তিক শিক্ষণ পরিবেশ এবং সরকার-শিক্ষা-শিল্পক্ষেত্রের মধ্যে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-এর চেয়ারপার্সন শ্রী শশী শেখর ভেমপতি, দ্রুত পরিবর্তনশীল এজেন্টিক এআই যুগের জন্য ভারতের ভবিষ্যৎ কর্মশক্তিকে গড়ে তোলার গুরুত্বের কথা বলেন। তিনি এজেন্টিক এআই-কে সকলের জন্য সহজলভ্য করার উদ্যোগের জন্য এনআইইএলআইটি এবং ইন্টেল ইন্ডিয়াকে অভিনন্দন জানান।
এনআইইএলআইটি-এর মহাপরিচালক ডঃ মদন মোহন ত্রিপাঠি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিবর্তন আমাদের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ব্যবস্থার জন্য নতুন সুযোগের পাশাপাশি নতুন চাহিদাও তৈরি করছে। ইন্টেল ইন্ডিয়ার সঙ্গে সহযোগিতার ভিত্তিতে এনআইইএলআইটি-এর দেশব্যাপী দক্ষতা উন্নয়নের পরিধিকে ইন্টেলের প্রযুক্তিগত দক্ষতা এবং শিল্পক্ষেত্রের দৃষ্টিভঙ্গির সঙ্গে সমন্বয় গড়ে তুলছে।
ইন্ডিয়াএআই মিশনের সিওও এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্রী সুদীপ শ্রীবাস্তব দেশের ডিজিটাল অর্থনীতির জন্য শক্তিশালী এআই প্রতিভা তৈরির ওপর জোর দেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠান জুড়ে এআই সক্ষমতা শক্তিশালী করার ক্ষেত্রে শিল্পখাত-চালিত প্রশিক্ষণ, এআই-কেন্দ্রিক শিক্ষামূলক কর্মসূচি এবং ডিজিটাল শিক্ষা উদ্যোগের ভূমিকার ওপর আলোকপাত করেন।
ইন্টেল-এর ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স (এশিয়া প্যাসিফিক ও জাপান)-এর সিনিয়র ডিরেক্টর শ্বেতা খুরানা বলেন, এআই-বিষয়ক দক্ষতায় বিনিয়োগ করা অপরিহার্য।
এই আলোচনার একটি উল্লেখযোগ্য ফলাফল হল নাইলিট-ইন্টেল ইন্ডিয়া এজেন্টিক এআই স্কিলিং ইনিশিয়েটিভ-এর সূচনা। এর লক্ষ্য হল শিল্পের চাহিদার সাথে সামঞ্জস্য বজায় রেখে এজেন্টিক এআই শেখার সুযোগ সকলের কাছে পৌঁছে দেওয়া।
SC/AB/SG
(রিলিজ আইডি: 2306356)
ভিজিটরের কাউন্টার : 3