নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

বিএলও-রাই নির্বাচন কমিশন এবং নাগরিকদের মধ্যে যোগাযোগের প্রথম মাধ্যম: সিইসি জ্ঞানেশ কুমার

প্রকাশিত: 02 SEP 2026 7:18PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০২ সেপ্টেম্বর, ২০২৬

 

১) ভারতের মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার আজ গোয়ার বুথ লেভেল অফিসারদের (বিএলও) সঙ্গে আলাপচারিতায় যোগ দেন। গোয়ায় আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ১০০০-এরও বেশি বিএলও অংশ নেন।

২) উদ্বোধনী ভাষণে, সিইসি শ্রী জ্ঞানেশ কুমার বিএলও-দের বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের ভিত্তিস্তম্ভ হিসেবে বর্ণনা করেন। তিনি আরও বলেন, ভারতে ভোটার তালিকা তৈরি এবং নির্বাচন পরিচালনা ভারতের সংবিধান, আইন এবং নির্বাচন কমিশন (ইসিআই) কর্তৃক জারি করা নির্দেশাবলি কঠোরভাবে অনুসরণ করে সম্পন্ন করা হয়।

৩) সিইসি জ্ঞানেশ কুমার বলেন, বিএলও-রাই হলেন নাগরিকদের সঙ্গে ভারতের নির্বাচন কমিশনের প্রথম সংযোগ মাধ্যম। সিইসি জ্ঞানেশ কুমার এও উল্লেখ করেন, ভোটার তালিকা তৈরিতে গোয়ার বিএলও-রা কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং করে চলেছেন।

 ৪) ভোটার তালিকার পবিত্রতা রক্ষার জন্য বিএলও-দের প্রশংসা করে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, স্বীকৃত রাজনৈতিক দলগুলির নিযুক্ত বুথ লেভেল এজেন্ট (বিএলএ) এবং প্রার্থীদের পোলিং ও কাউন্টিং এজেন্টরা একই সঙ্গে ভোটার তালিকা এবং সমগ্র নির্বাচন প্রক্রিয়ার নিরীক্ষা করে থাকেন।

৫) এই উপলক্ষে কোঙ্কনি ভাষায় বিএলও-দের এবং ইংরেজিতে বিএলএ-দের ভূমিকা ব্যাখ্যা করে সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করা হয়। অনুষ্ঠানে গোয়ার সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয়বাহী একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল।

৬) বৈঠকের অঙ্গ হিসেবে বিএলও-রা মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বেও অংশ নেন। এই আলাপচারিতার মাধ্যমে বিএলও-রা সরাসরি তাঁদের সন্দেহ দূর করার সুযোগ পান।

 

 

SC/AP/SKD


(রিলিজ আইডি: 2306266) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Assamese