প্রতিরক্ষা মন্ত্রক
azadi ka amrit mahotsav

লোকায়ন ২০২৬ - ভারতীয় নৌ জাহাজ সুদর্শিনী বার্সেলোনায় পৌঁছল

পোস্ট করার দিনক্ষণ: 02 SEP 2026 3:07PM by PIB Agartala

নয়াদিল্লি, ০২ সেপ্টেম্বর, ২০২৬

 

ভারতীয় নৌবাহিনীর পালতোলা প্রশিক্ষণ জাহাজ 'আইএনএস সুদর্শনী' তার মহাসাগরীয় অভিযান 'লোকায়ন ২৬'-এর অঙ্গ হিসেবে ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে স্পেনের বার্সেলোনায় পৌঁছেছে।
বার্সেলোনায় থাকার সময়ে জাহাজটি স্প্যানিশ নৌবাহিনী এবং সমুদ্রক্ষেত্রের অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে পেশাগত ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেবে। জাহাজে থাকা শিক্ষার্থীরা পেশাগত মতবিনিময় এবং সমুদ্র-পরিচালনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময়ের কার্যক্রমে অংশগ্রহণ করবে।
৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে 'আইএনএস সুদর্শনী' দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে; এর মাধ্যমে ভারতের সামুদ্রিক ঐতিহ্য এবং নৌ-অভিযান সম্পর্কে জানার সুযোগ পাওয়া যাবে।
এই সমুদ্রযাত্রা ভারতের সামুদ্রিক অভিযানের এক প্রতীক। এটি বিশ্বব্যাপী সামুদ্রিক কার্যক্রমে ভারতের গুরুত্ব এবং পেশাগত প্রশিক্ষণ ও মহাসাগরীয় অভিযানের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনে ভারতীয় নৌবাহিনীর দৃঢ় অঙ্গীকারকে তুলে ধরে।

*****

PS/AL


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2305991) ভিজিটরদের কাউন্টার : 4
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Tamil