প্রধানমন্ত্রীরদপ্তর
জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা
প্রকাশিত:
29 AUG 2026 10:34AM by PIB Kolkata
নয়া দিল্লি, ২৯ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে সকল ক্রীড়াপ্রেমীকে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী মোদী বলেন, ক্রীড়াবিদদের নিষ্ঠা, আবেগ ও দৃঢ় সংকল্প সমগ্র দেশকে গর্বিত করে।
প্রধানমন্ত্রী কিংবদন্তি মেজর ধ্যানচাঁদ জির স্মৃতির উদ্দেশেও শ্রদ্ধা নিবেদন করে বলেন, ভারতীয় হকিতে তাঁর অসাধারণ দক্ষতা ও অবদান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।
শ্রী মোদী 'এক্স' (X)-এ পোস্ট করেছেন:
“সকল ক্রীড়াপ্রেমীর উদ্দেশে বলছি... আপনাদের নিষ্ঠা, আবেগ ও দৃঢ় সংকল্প সবাইকে গর্বিত করে।
আমরা কিংবদন্তি মেজর ধ্যানচাঁদ জির প্রতিও শ্রদ্ধা জানাই, যাঁর অসাধারণ প্রতিভা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে।”
#NationalSportsDay”
https://x.com/narendramodi/status/2093545214652846299?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2093545214652846299%7Ctwgr%5Ee1f8a03798af00af7b5d9d39aacdca6738655ebf%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2304465reg%3D48lang%3D1
****
SC/SB/DM
(রিলিজ আইডি: 2304481)
ভিজিটরের কাউন্টার : 2