প্রতিরক্ষামন্ত্রক
কম পদ্ধতিগত বোঝা, ভারতীয় শিল্পের জন্য বিস্তৃত আন্তর্জাতিক বাজারে অ্যাক্সেস: প্রতিরক্ষা রপ্তানি এসওপি এবং ওপেন জেনারেল এক্সপোর্ট লাইসেন্স ফ্রেমওয়ার্ক ভারতকে বিশ্বস্ত আন্তর্জাতিক উৎপাদন ও রপ্তানির অংশীদার করতে সরল করা হয়েছে
প্রকাশিত:
28 AUG 2026 1:37PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ অগাস্ট, ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রকের আওতাধীন 'প্রতিরক্ষা উৎপাদন বিভাগ' প্রতিরক্ষা রপ্তানি সংক্রান্ত 'স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর' (এসওপি) এবং 'ওপেন জেনারেল এক্সপোর্ট লাইসেন্স' (ওজিইএল) কাঠামোকে সহজ করার লক্ষ্যে ব্যাপক সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর 'মেক-ইন-ইন্ডিয়া' ও 'আত্মনির্ভর ভারত'-এর লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি ভারতকে একটি নির্ভরযোগ্য, প্রতিযোগিতামূলক এবং বিশ্বস্ত প্রতিরক্ষা উৎপাদন ও রপ্তানি অংশীদার হিসেবে গড়ে তোলার যে লক্ষ্য রয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং-এর নির্দেশনায় গৃহীত এই সংস্কারগুলির লক্ষ্য হলো জাতীয় নিরাপত্তার বিষয়গুলিকেও সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখার পাশাপাশি প্রক্রিয়াগত জটিলতা কমানো, আন্তর্জাতিক বাজারে দ্রুত প্রবেশাধিকার নিশ্চিত করা এবং ভারতীয় প্রতিরক্ষা সংস্থাগুলিকে বিশ্বব্যাপী ব্যবসায়িক সুযোগের ক্ষেত্রে আরও কার্যকরভাবে সাড়া দিতে সক্ষম করে তোলা। একইসঙ্গে ।
প্রতিরক্ষা রপ্তানি SOP
অধিকাংশ গন্তব্যে প্রাণঘাতী নয় এমন প্রতিরক্ষা সামগ্রী রপ্তানির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আবশ্যিক পরামর্শ বা 'স্টেকহোল্ডার কনসালটেশন'-তুলে নেওয়া হয়েছে। তবে সংবেদনশীল দেশগুলির ক্ষেত্রে যথাযথ সুরক্ষাকবচ বা বিধিনিষেধ বজায় রাখা হয়েছে।
আন্তর্জাতিক দরপত্র (টেন্ডার) এবং প্রদর্শনীর জন্য যেকোনো সামগ্রী রপ্তানির ক্ষেত্রেও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আবশ্যিক পরামর্শের বিষয়টি বাতিল করা হয়েছে। এর ফলে ভারতীয় কোম্পানিগুলি আরও দ্রুততার সঙ্গে তাদের পণ্য প্রদর্শন করতে এবং আন্তর্জাতিক সুযোগগুলি কাজে লাগাতে পারবে।
ওজিইএল কাঠামো
ওজিইএল হলো একটি স্থায়ী ও এককালীন রপ্তানি অনুমোদন ব্যবস্থা, যা যোগ্য রপ্তানিকারকদের নির্দিষ্ট কিছু প্রতিরক্ষা সামগ্রীর একাধিক চালানের জন্য নিজেরাই রপ্তানি অনুমোদন তৈরি করার সুযোগ দেয়। এর ফলে প্রতিটি চালানের জন্য আলাদা করে অনুমোদনের প্রয়োজন হয় না। এটি বারবার প্রক্রিয়াগত আনুষ্ঠানিকতা পালনের ঝামেলা কমিয়ে আরও বেশি নমনীয়তা প্রদান করে।
প্রধান প্ল্যাটফর্ম ও সরঞ্জাম, যন্ত্রাংশ ও উপাদান এবং কোম্পানির অভ্যন্তরীণ প্রযুক্তি হস্তান্তরের বিষয়গুলি নিয়ে বিদ্যমান তিনটি আলাদা ওজিইএল নির্দেশনা-কে একত্রিত করে একটি একক ওজিইএল এসওপি তৈরি করা হয়েছে। এটি রপ্তানিকারকদের জন্য একটি সাধারণ ও সহজ কাঠামো প্রদান করে।
ওজিইএল -এর মেয়াদ দুই বছর থেকে বাড়িয়ে তিন বছর করা হয়েছে। এর ফলে নবীকরণের প্রয়োজনীয়তা এবং সংশ্লিষ্ট নিয়মকানুন পালনের ঝামেলা কমেছে।
ওজিইএল -এর আওতা ৪১টি দেশ থেকে বাড়িয়ে সমস্ত দেশের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে 'নেগেটিভ' বা সংবেদনশীল দেশ এবং যেসব দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা বা অস্ত্র নিষেধাজ্ঞার মুখে রয়েছে, তাদের এই তালিকার বাইরে রাখা হয়েছে।
একটি নতুন বিধানের মাধ্যমে সেইসব ভারতীয় কোম্পানিকে সুবিধা দেওয়া হয়েছে যাদের বিদেশি মূল সরঞ্জাম প্রস্তুতকারক বা 'Foreign Original Equipment Manufacturers' -এর সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি বা সমঝোতা রয়েছে। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে, যোগ্য সামগ্রী এবং নির্দিষ্ট এফওইএম-এর জন্য ওজিইএল প্রদান করা যেতে পারে। এর মেয়াদ মূল চুক্তি বা সমঝোতার মেয়াদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।
ওজিইএল -এর আওতাভুক্ত সামগ্রীর পরিসর বাড়ানো হয়েছে, যা যোগ্য রপ্তানিকারকদের আরও বেশি নমনীয়তা প্রদান করে। সংশোধিত কাঠামোটি ছোট ক্যালিবারের আগ্নেয়াস্ত্র ও সুরক্ষা সরঞ্জামের সুনির্দিষ্ট কিছু যন্ত্রাংশ এবং উপাদানের অসামরিক ব্যবহারের উদ্দেশ্যে রপ্তানিরও অনুমতি দেয়, যা বৈধ আন্তর্জাতিক ব্যবসার সুযোগকে আরও প্রসারিত করে।
এই সংস্কারগুলি ভারতের প্রতিরক্ষা রপ্তানি ব্যবস্থাকে আরও ব্যাপক ও সুবিধাজনক একটি কাঠামোর দিকে নিয়ে যাচ্ছে। এর ফলে নিত্যনৈমিত্তিক আনুষ্ঠানিকতা বা পদ্ধতিগত বাধ্যবাধকতা হ্রাস পাচ্ছে, অথচ সংবেদনশীল পণ্য, প্রযুক্তি ও গন্তব্যের ক্ষেত্রে প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা বজায় থাকছে। আশা করা হচ্ছে, এই পদক্ষেপগুলি বিশেষ করে এমএসএমই-সহ ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারকদের জন্য লাভজনক হবে। কারণ এর ফলে তারা আন্তর্জাতিক দরপত্র ও প্রদর্শনীতে দ্রুত সাড়া দিতে পারবে, বিশ্ববাজারে নিজেদের পরিসর বাড়াতে পারবে এবং বারবার অনুমোদনের প্রয়োজনীয়তা কমিয়ে আনতে পারবে। প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ ১.৭৮ লক্ষ কোটি টাকায় পৌঁছানো এবং ২০২৫-২৬ অর্থবছরে প্রতিরক্ষা রপ্তানি ৩৮,৪২৪ কোটি টাকার রেকর্ড স্পর্শ করার প্রেক্ষাপটে, এই সংস্কারগুলি ভারতের প্রতিরক্ষা উৎপাদন ও রপ্তানি খাতের গতিকে আরও জোরদার করবে।
SC/PM/SB
(রিলিজ আইডি: 2304300)
ভিজিটরের কাউন্টার : 4