লোকসভা সচিবালয়
রাখিবন্ধনের প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন লোকসভার অধ্যক্ষ
প্রকাশিত:
27 AUG 2026 3:45PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ আগস্ট ২০২৬
লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা রাখিবন্ধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর বার্তায় শ্রী বিড়লা বলেছেন,
"প্রিয় সহ নাগরিক, ভাই ও বোনেরা,
রাখিবন্ধনের এই শুভলগ্নে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই উৎসব ভাই ও বোনের পারস্পরিক ভালোবাসা, স্নেহ ও বিশ্বাসের এক অনন্য উদযাপন।
এই উৎসব আমাদের দেশের সমৃদ্ধ সংস্কৃতি, পারিবারিক মূল্যবোধ এবং স্নেহ ও আস্থার অটুট বন্ধনের প্রতীক। রাখিবন্ধন কেবল সুরক্ষার পবিত্র সুতো বাঁধার উৎসব নয়; এটি বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা এবং একে অপরের পাশে থাকার আজীবন অঙ্গীকারের উদযাপন। ভাই ও বোনের সম্পর্ককে বিশ্বের অন্যতম পবিত্র সম্পর্ক হিসেবে গণ্য করা হয়। এই সম্পর্কে কোনো স্বার্থপরতা বা শর্তের স্থান নেই।
প্রত্যেক ভাই তাঁর বোনের সুখ, নিরাপত্তা ও মর্যাদাকে নিজের দায়িত্ব বলে মনে করেন; অন্যদিকে, প্রত্যেক বোন আন্তরিকভাবে তাঁর ভাইয়ের সুখ, সুস্বাস্থ্য, সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করেন। এই নিঃস্বার্থ স্নেহ আমাদের পরিবারকে শক্তিশালী করে এবং ফলস্বরূপ আমাদের সমাজকেও আরও সুদৃঢ় করে তোলে।
আমাদের সংস্কৃতিতে সুরক্ষার অর্থ কেবল বোনদের নিরাপত্তা নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি নারীদের সম্মান, মর্যাদা, অধিকার ও স্বপ্ন রক্ষার অঙ্গীকারও বটে। সমাজের প্রতিটি মেয়ে ও বোন যখন নিরাপদ ও সম্মানিত থাকবেন এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারবেন, তখনই আমাদের জাতি প্রকৃত অর্থে আরও শক্তিশালী হয়ে উঠবে।
পরিবর্তনশীল এই সময়ে, আমাদের পরিবারগুলির মধ্যে ভালোবাসা, বিশ্বাস ও খোলামেলা যোগাযোগের পরিবেশ বজায় রাখার সংকল্প নেওয়া উচিত। আমাদের উচিত বয়োজ্যেষ্ঠদের সম্মান করা, মেয়েদের সমান সুযোগ প্রদান করা এবং সমাজে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ঐক্যের চেতনাকে আরও শক্তিশালী করা। এগুলিই আমাদের মূল্যবোধ এবং এগুলিই ভারতের সর্বশ্রেষ্ঠ শক্তি।
এই বার্তার মাধ্যমে, রাখিবন্ধন উপলক্ষে আমি আবারও সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
জয় হিন্দ। ধন্যবাদ।"
SC/SD/DM..
(রিলিজ আইডি: 2303832)
ভিজিটরের কাউন্টার : 4