কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

১৪.০৮.২০২৬ তারিখে খরিফ শস্য চাষের এলাকার অগ্রগতি

प्रविष्टि तिथि: 17 AUG 2026 7:43PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৭ অগাস্ট, ২০২৬

 

এরিয়া: লক্ষ হেক্টরে

ক্রমিক সংখ্যা

শস্য

সাধারণ এলাকা (২০২০-২০২১ থেকে ২০২৪-২০২৫)

চূড়ান্ত এলাকা ২০২৫

বপণভুক্ত এলাকা

২০২৬

২০২৫

বৃদ্ধি(+)/হ্রাস(-) ২০২৫ – এর তুলনায়

1

ধান

412.00

446.70

379.07

393.44

-14.37

2

ডাল

123.64

118.97

108.14

108.49

-0.35

a

অড়হর

44.32

44.60

40.31

42.01

-1.69

b

বিউলি

29.60

21.26

23.52

20.79

2.73

c

মুগ

35.48

37.45

32.05

33.42

-1.37

d

কুলত্থ

1.48

 

0.19

0.18

0.01

e

খেরির ডাল

9.69

 

8.92

8.69

0.23

f

অন্যান্য ডাল

3.07

15.66

3.14

3.40

-0.27

3

শ্রীঅন্ন মোটা দানা শস্য

182.63

192.12

172.96

177.13

-4.17

a

জোয়ার

14.44

12.10

13.30

12.61

0.69

b

বাজরা**

70.94

63.80

63.98

63.29

0.69

c

রাগি

12.01

13.46

3.46

5.26

-1.80

d

ছোট মিলেট

4.47

4.15

3.83

3.92

-0.09

e

মেজ

80.77

98.61

88.39

92.06

-3.67

4

তৈলবীজ

200.08

196.38

184.46

185.36

-0.89

a

বাদাম

46.79

50.29

48.03

47.01

1.02

b

সয়াবীন

128.71

123.86

120.84

122.61

-1.76

c

সূর্যমুখী

1.20

0.88

1.06

0.61

0.46

d

তিল

12.88

9.63

10.35

8.73

1.63

e

রামতিল

1.01

0.83

0.24

0.16

0.08

f

ক্যাস্টর

9.49

10.89

3.83

6.19

-2.35

g

অন্যান্য তৈলবীজ

0.00

 

0.10

0.06

0.04

5

আখ

54.20

58.84

58.31

58.62

-0.31

6

পাট ও মেস্তা

6.40

6.06

6.34

6.23

0.11

7

তুলো

125.51

115.20

107.30

108.26

-0.96

মোট

1104.46

1134.27

1016.57

1037.52

-20.95

ধান: গত বছরের ৩৯৩.৪৪ লক্ষ হেক্টরের তুলনায় এবার ধান চাষের আওতাভুক্ত এলাকা দাঁড়িয়েছে প্রায় ৩৭৯.০৭ লক্ষ হেক্টর, যা ১৪.৩৭ লক্ষ হেক্টর কম। যেসব রাজ্যে চাষের এলাকা উল্লেখযোগ্যভাবে কমেছে, সেগুলি হ’ল - কর্ণাটক (২.৮৬ লক্ষ হেক্টর), ঝাড়খণ্ড (২.২৬ লক্ষ হেক্টর), মহারাষ্ট্র (২.২৫ লক্ষ হেক্টর), ওড়িশা (২.০৯ লক্ষ হেক্টর), মধ্যপ্রদেশ (১.৬৪ লক্ষ হেক্টর), তেলেঙ্গানা (১.৪৯ লক্ষ হেক্টর), তামিলনাড়ু (১.১৭ লক্ষ হেক্টর), অন্ধ্রপ্রদেশ (১.১৪ লক্ষ হেক্টর), গুজরাট (০.৮৩ লক্ষ হেক্টর), পশ্চিমবঙ্গ (০.৮৭ লক্ষ হেক্টর), উত্তরপ্রদেশ (০.৫৮ লক্ষ হেক্টর) এবং বিহার (০.৫২ লক্ষ হেক্টর)। অন্যদিকে, আসাম (৩.৯৩ লক্ষ হেক্টর) ও উত্তরাখণ্ড (০.৩৫ লক্ষ হেক্টর)-এর মতো রাজ্যগুলিতে চাষের এলাকা বৃদ্ধি পেয়েছে।

 

ডালজাতীয় শস্য: গত বছরের ১০৮.৪৯ লক্ষ হেক্টরের তুলনায় এবার ডালজাতীয় শস্যের আওতাভুক্ত এলাকা দাঁড়িয়েছে প্রায় ১০৮.১৪ লক্ষ হেক্টরে, অর্থাৎ ০.৩৫ লক্ষ হেক্টর কম। যেসব রাজ্যে চাষের এলাকা উল্লেখযোগ্যভাবে কমেছে, সেগুলি হ’ল - কর্ণাটক (৪.১৬ লক্ষ হেক্টর), মহারাষ্ট্র (২.৭০ লক্ষ হেক্টর), ওড়িশা (০.৬৪ লক্ষ হেক্টর), তামিলনাড়ু (০.১৩ লক্ষ হেক্টর) এবং বিহার (০.১৪ লক্ষ হেক্টর)। উত্তরপ্রদেশ (৪.২৫ লক্ষ হেক্টর), রাজস্থান (০.৯৩ লক্ষ হেক্টর), ছত্তিশগড় (০.৪০ লক্ষ হেক্টর), অন্ধ্রপ্রদেশ (০.৩৫ লক্ষ হেক্টর), তেলেঙ্গানা (০.৩৪ লক্ষ হেক্টর) ও মধ্যপ্রদেশ (০.১৪ লক্ষ হেক্টর)-এর মতো রাজ্যগুলিতে চাষের এলাকা বৃদ্ধি পেয়েছে।

 

শ্রী অন্ন ও মোটা দানাশস্য: গত বছরের ১৭৭.১৩ লক্ষ হেক্টরের তুলনায় এবার শ্রী অন্ন ও মোটা দানাশস্যের আওতাভুক্ত এলাকা দাঁড়িয়েছে প্রায় ১৭২.৯৬ লক্ষ হেক্টরে, যা ৪.১৭ লক্ষ হেক্টর কম। চাষের এলাকা উল্লেখযোগ্যভাবে কমেছে কর্ণাটক (৭.০০ লক্ষ হেক্টর), মহারাষ্ট্র (২.৪৬ লক্ষ হেক্টর), হরিয়ানা (০.৫৯ লক্ষ হেক্টর), তামিলনাড়ু (০.৩০ লক্ষ হেক্টর), তেলেঙ্গানা (০.৩১ লক্ষ হেক্টর), অন্ধ্রপ্রদেশ (০.৩৬ লক্ষ হেক্টর), জম্মু ও কাশ্মীর (০.১৯ লক্ষ হেক্টর) এবং গুজরাট (০.০৯ লক্ষ হেক্টর) রাজ্যে। অন্যদিকে, রাজস্থান (২.১৫ লক্ষ হেক্টর), ছত্তিশগড় (১.৫৩ লক্ষ হেক্টর), মধ্যপ্রদেশ (০.৯২ লক্ষ হেক্টর), ওড়িশা (০.৬৮ লক্ষ হেক্টর), উত্তরপ্রদেশ (০.৬২ লক্ষ হেক্টর), বিহার (০.৫৯ লক্ষ হেক্টর), উত্তরাখণ্ড (০.৪২ লক্ষ হেক্টর), ঝাড়খণ্ড (০.২০ লক্ষ হেক্টর) এবং হিমাচল প্রদেশ (০.০৯ লক্ষ হেক্টর)-এর মতো রাজ্যগুলিতে চাষের এলাকা বৃদ্ধি পেয়েছে।

 

তৈলবীজ: তৈলবীজ চাষের আওতাভুক্ত এলাকা দাঁড়িয়েছে প্রায় ১৮৪.৪৬ লক্ষ হেক্টরে, যা গত বছরের ১৮৫.৩৬ লক্ষ হেক্টরের তুলনায় ০.৮৯ লক্ষ হেক্টর কম। চাষের এলাকা উল্লেখযোগ্যভাবে কমেছে রাজস্থান (৩.৪০ লক্ষ হেক্টর), মহারাষ্ট্র (০.৫৬ লক্ষ হেক্টর), গুজরাট (১.০০ লক্ষ হেক্টর), কর্ণাটক (০.৪৪ লক্ষ হেক্টর), তামিলনাড়ু (০.১৩ লক্ষ হেক্টর) এবং ওড়িশা (০.১৬ লক্ষ হেক্টর) রাজ্যে। অন্যদিকে, উত্তরপ্রদেশ (৩.৮৯ লক্ষ হেক্টর), মধ্যপ্রদেশ (০.৬৮ লক্ষ হেক্টর) এবং আসাম (০.১০ লক্ষ হেক্টর)-এর মতো রাজ্যগুলিতে চাষের এলাকা বৃদ্ধি পেয়েছে।

 

আখ: আখ চাষের আওতাভুক্ত এলাকা দাঁড়িয়েছে প্রায় ৫৮.৩১ লক্ষ হেক্টরে, যা গত বছরের ৫৮.৬২ লক্ষ হেক্টরের তুলনায় ০.৩১ লক্ষ হেক্টর কম। চাষের আয়তন উল্লেখযোগ্যভাবে কমেছে উত্তরাখণ্ড (০.২০ লক্ষ হেক্টর), মহারাষ্ট্র (০.১৪ লক্ষ হেক্টর), পাঞ্জাব (০.১৪ লক্ষ হেক্টর) ও মধ্যপ্রদেশ (০.১২ লক্ষ হেক্টর)-এর মতো রাজ্যগুলিতে। অন্যদিকে, উত্তরপ্রদেশ (০.৩৬ লক্ষ হেক্টর) ও হরিয়ানা (০.১১ লক্ষ হেক্টর)-র মতো রাজ্যগুলিতে চাষের আয়তন বৃদ্ধি পেয়েছে।

 

পাট ও মেস্তা: পাট ও মেস্তা চাষের আয়তন দাঁড়িয়েছে প্রায় ৬.৩৪ লক্ষ হেক্টরে, যা গত বছরের ৬.২৩ লক্ষ হেক্টরের তুলনায় বেশি। অর্থাৎ, চাষের আয়তন ০.১১ লক্ষ হেক্টর বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে বিহারেই এই বৃদ্ধির পরিমাণ ০.১১ লক্ষ হেক্টর।

 

তুলা: তুলা চাষের আয়তন দাঁড়িয়েছে প্রায় ১০৭.৩০ লক্ষ হেক্টরে, যেখানে গত বছরে এই পরিমাণ ছিল ১০৮.২৬ লক্ষ হেক্টর; অর্থাৎ চাষের আয়তন ০.৯৬ লক্ষ হেক্টর কমেছে। চাষের আয়তন উল্লেখযোগ্যভাবে কমেছে রাজস্থান (১.০৯ লক্ষ হেক্টর), হরিয়ানা (০.৯০ লক্ষ হেক্টর), পাঞ্জাব (০.৪৩ লক্ষ হেক্টর), মহারাষ্ট্র (০.৩৮ লক্ষ হেক্টর), কর্ণাটক (০.১০ লক্ষ হেক্টর), উত্তরপ্রদেশ (০.০৫ লক্ষ হেক্টর) ও ওড়িশা (০.০১ লক্ষ হেক্টর) রাজ্যে। চাষের আয়তন বৃদ্ধির খবর মূলত পাওয়া গেছে তেলেঙ্গানা (১.২৫ লক্ষ হেক্টর), গুজরাট (০.৬৪ লক্ষ হেক্টর), মধ্যপ্রদেশ (০.১১ লক্ষ হেক্টর) ও অন্ধ্রপ্রদেশ (০.০২ লক্ষ হেক্টর) রাজ্য থেকে।

 

SC/SD/SB


(रिलीज़ आईडी: 2300782) आगंतुक पटल : 2
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी